সামরিক শক্তিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, অগ্রগতি বাংলাদেশের
২০২১ সালের সামরিক শক্তি র্যাংকিং প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এবার দেশের অবস্থান হলো ৪৫তম, যা এর আগের বছর ছিল ৪৬তম। এবার র্যাংকিংয়ে পাকিস্তান ও আরব আমিরাতের ব্যাপক উন্নতি হয়েছে।
বিশ্বের ১৩৮টি দেশ নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি) নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘২০২১ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তৈরি করেছে। এতে ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে সামরিক শক্তিমত্তার সূচকে স্কোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শক্তিসূচক ০.৭৪৯৭।
জিএফপি জানায়, তালিকার ক্ষেত্রে একটি দেশের সামরিক সরঞ্জামের সংখ্যার পাশাপাশি সামরিক সরঞ্জাম কতখানি বৈচিত্র্যপূর্ণ, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।
সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১০ম। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান ৩৮তম। এ ছাড়া আরব আমিরাত ৩৬তম।
সামরিক শক্তিতে সর্বশেষ ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।
তালিকা অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ ১০ দেশ। ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান, ৬. দক্ষিণ কোরিয়া, ৭. ফ্রান্স ৮, যুক্তরাজ্য ৯. ব্রাজিল ও ১০. পাকিস্তান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা