‘ইরান মার্কিন ও ব্রিটিশ টিকার পরীক্ষাগার নয়’
ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ আমেরিকা ও ব্রিটেনের করোনাভ্যাকসিনের পরীক্ষাগার নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইঙ্গো-মার্কিন টিকা আমদানি নিষিদ্ধ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে রায়িসি আরও বলেছেন, দেশের জনগণের জীবন রক্ষার স্বার্থে সর্বোচ্চ নেতা এ সিদ্ধান্ত নিয়েছেন।
ইরানের বিচার বিভাগের প্রধান সোমবার তেহরানে সিনিয়র বিচারপতিদের এক বৈঠকে বলেন, যারা মানুষের জীবন রক্ষার চেয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করাকে বেশি প্রাধান্য দেয় তাদের টিকা থেকে ইরানি জনগণকে সুরক্ষিত রাখতে হবে।
ইরানে করোনাভ্যাকসিন উৎপাদনের ভূয়সী প্রশংসা করে ইব্রাহিম রায়িসি বলেন, ‘জাতীয় আত্মবিশ্বাস’ থেকে ইরানি তরুণ বিজ্ঞানীরা এ টিকা আবিষ্কার করেছেন এবং এই আত্মবিশ্বাস নয়া ইসলামি সভ্যতার সোপান হিসেবে কাজ করবে। ইরানের কোনও কোনও মহল পশ্চিমা টিকা আমদানির পক্ষে যে জিগির তুলেছে তার তীব্র সমালোচনা করে বিচার বিভাগের প্রধান বলেন, কেউ কেউ ‘আত্ম-অপমান ভাইরাস’-এ আক্রান্ত যা করোনাভাইরাসের চেয়ে বেশি বিপজ্জনক না হলেও কোনও অংশ কম নয়।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত শুক্রবার টেলিভিশনে জাতির উদ্দেশে প্রচারিত এক ভাষণে ইরানে মার্কিন বা ব্রিটিশ টিকা আমদানি নিষিদ্ধ ঘোষণা করে বলেন, যেসব দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যায় মানুষ মারা যাচ্ছে তাদের টিকা আমদানি করা সুস্থ বিবেকসম্পন্ন মানুষের কাজ নয়। তিনি ওই দুই সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী দেশের টিকার ওপর আস্থা রাখা যায় না বলেও মন্তব্য করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা