সিআইএর পরিচালক হিসেবে উইলিয়াম বার্নসকে কেন বেছে নিলেন বাইডেন
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রস্তাবিত পরিচালকের নাম ঘোষণা করেছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ গ্রহণ করার পর সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিবদ উইলিয়াম বার্নস সিআইএর পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।
২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আমেরিকার পক্ষে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বার্নস। এ ছাড়া, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংকট সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পাঁচজন প্রেসিডেন্ট ও ১০ জন পররাষ্ট্রমন্ত্রীর অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণকারী ভূমিকা পালন করেছেন উইলিয়াম বার্নস। রাশিয়া ও জর্দানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার ঝুলিতে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ঘোর বিরোধী ছিলেন উইলিয়াম বার্নস। তিনি বহুবার ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন।
একইসঙ্গে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন উইলিয়াম বার্নস। মার্কিন সিনেট সিআইএর প্রধান হিসেবে বার্নসকে নিয়োগ দেয়ার বিষয়টি অনুমোদন করলে তিনি জিনা হ্যাস্পেলের স্থলাভিষিক্ত হবেন। ২০১৮ সালের মার্চ মাসে সিআইএর প্রথম নারী পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন হ্যাস্পেল।
সূত্র: পার্সটুডে


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা