ট্রাম্পের সঙ্গে মমতা-বিজেপির পাল্টাপাল্টি তুলনা
বিজেপিকে এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মমতাকেও ট্রাম্পের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার রানাঘাটে মার্কিন সংসদে ট্রাম্প সমর্থকদের হামলার প্রসঙ্গ উত্থাপন করে বিজেপিকে মমতা বলেন, ‘হেরে গিয়েও বলবে জিতে গেছি।’
এদিন তিনি বলেন, ‘দেখছেন না ট্রাম্প কেমন হেরে গিয়েও বলছে জিতে গেছি। কোনও পার্থক্য নেই। কয়েনের এপিঠ আর ওপিঠ। হেরেও বলবে, হাম জিতা।’ মমতার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে পুলিশকে ব্যবহার করে একের পর এক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের দখল নিয়েছেন। পুলিশের ভয় দেখিয়ে বিধায়কদের দববদল করিয়েছেন। বিজেপি হারলে হার স্বীকার করতে জানে। তৃণমূলের মতো হারের ভয়ে ভোট না করিয়ে প্রশাসক বসিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করে না।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি মমতাকে 'একনায়ক' বলে ব্যাখ্যা করতে গিয়ে তুলে এনেছেন সেই ট্রাম্প প্রসঙ্গ। তিনি বলেন, "ডোনাল্ড ট্রাম্প ভোটে হেরে যেভাবে আচরণ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একনায়ক যদি হেরে যান, তবে তিনিও ট্রাম্পের মতোই কিছু করবেন। তার বর্তমান আচরণের ফলে লোকেরা ভাবতে পারে যে, তিনি এই জাতীয় কিছু করতে পারেন। দিলীপের কথায়, ট্রাম্প যেমন ভোটে হেরেও হোয়াইট হাউস ছাড়তে চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো নবান্ন ছাড়বেন না। তিনি তো নবান্ন ছাড়তে প্রস্তুত নন বলেই এখন থেকে বুঝিয়ে দিচ্ছেন, এমনকী হেরে গেলেও না। তিনি নির্বাচনে হারলে এমন কিছু করতে পারেন বলেই মনে করছেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ওয়ান ইন্ডিয়া


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা