লজ্জাজনক দ্বিতীয় অভিশংসনের মুখে ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ (অভিশংসন) করার প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে ট্রাম্পের ক্ষমতার মাত্র ৯ দিন বাকি থাকতে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। এতে ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে 'অভ্যুত্থানে প্ররোচনা' দেয়ার অভিযোগ তুলে ধরা হয়েছে।
জানা গেছে, যদি ইমপিচমেন্টের এ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দু’বার ইমপিচ হওয়া একমাত্র প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক বলে পরিচিত ক্যাপিটল ভবনের ভেতরে গেল সপ্তাহে ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা ভয়াবহ সহিংসতা চালানোর পর তাকে ইমপিচ করার জোরালো দাবি করা হয়।
প্রতিনিধি পরিষদে ইমপিচমেন্টের বিল পাস হওয়ার পর এটিকে কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণ করতে হলে সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে। কিন্তু সিনেটে এই মুহূর্তে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে; যদিও রিপাবলিকানদেরও অনেকেই ক্যাপিটল ভবনের ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তার সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করেছেন। এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরেও ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে ইমপিচ করা হয়েছিল। সে সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু প্রতিনিধি পরিষদ ইমপিচ করলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে সে যাত্রায় রক্ষা পান ট্রাম্প। সূত্র : পার্সটুডে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা