৫০ বছরে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন
গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাতে বিপর্যস্ত স্পেন। তুষার ঝড় ফিলোমেনার কবলে পড়ে তুষারে ঢেকে গেছে দেশটির অর্ধেকের বেশি অংশ। মাদ্রিদের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রিতে নামার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অফিস। খবর আল জাজিরা'র।
মাদ্রিদে তুষার-ঝড় ফিলোমেনার কারণে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। স্পেনের প্রায় ২০ হাজার কিলোমিটার সড়ক এখন বরফের পুরু আস্তরের নিচে। কোনো কোনো জায়গায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমেছে। রাস্তাঘাটে আটকা পড়েছে যানবাহন, যেখানে খাবার ও পানি ছাড়া প্রায় ১২ ঘণ্টা ধরে আটকে রয়েছে অনেকে।
এখন পর্যন্ত প্রায় ৫শ' সড়কে আটকে পড়া দেড় হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বন্ধ ঘোষণা করা হয়েছে মাদ্রিদ বিমানবন্দর। এদিকে ব্যাপক তুষারপাতে সড়ক ও ট্রেন বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে দেশটির নাগরিকদের। পাশাপাশি ব্যাহত হচ্ছে চলমান মহামারী করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহের কাজও।
এ সপ্তাহেই মাদ্রিদের তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় টানা তুষারপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির অন্তত দশটি প্রদেশে এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা