‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেয়া উচিত’
বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের কোনও মাত্রায়ই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয়। তেহরান যখন তার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আন্তর্জাতিক পরিদর্শকদেরকে দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে তখন পম্পেও একথা বললেন।
বিদায় নেওয়ার আগ মুহূর্তেও নিজের বাগাড়ম্বর অব্যাহত রেখে পম্পেও দাবি করেন, ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপদাপন্ন করে তুলেছে। সুতরাং তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়া উচিত।
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ সাড়ে ৩ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হয়েছিল। তখন পর্যন্ত তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। কিন্তু ২০১৮ সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ওই সমঝোতায় দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ক্রমান্বয়ে স্থগিত করে এবং গত সপ্তাহে আবার ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে।
রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি বলেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রটোকল থেকে বেরিয়ে যাবে। ইরান তা করলে জাতিসংঘের পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবেন না এবং যেসব পরিদর্শক এখন ইরানে অবস্থান করছেন তাদেরকে এদেশ ছেড়ে চলে যেতে হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা