আটক সেনা ফেরত না দিলে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি চীনের
ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের দায়ে আটক চীনা সেনাকে দ্রুত ফেরত চাইল বেইজিং। সীমান্ত পেরিয়ে শুক্রবারই ভারতে প্রবেশ করে চীনের ওই সেনা। পরে লাদাখে প্যাংগং সো-র দক্ষিণ প্রান্তের কাছে তাকে ধরে ফেলে ভারতীয় সেনারা। শনিবার এ খবর জানায় ভারত।
এরপরই চীনের পক্ষ থেকে চরম প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারত দ্বিপাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী কাজ করুক এবং দ্রুত নিরুদ্দেশ সেনাকে ফিরিয়ে দিক। না হলে সীমান্ত বিবাদ নিয়ে ফের উত্তেজনা বাড়তে পারে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক ভারত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
চীনের দাবি, ওই সেনা ভুল করে ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। রাতের অন্ধকারে ভৌগলিক অবস্থান বুঝতে ভুল হয়েছে। এরপরই পিপলস লিবারেশন ফৌজের ওই সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। চীনের আরও দাবি করে, তারা আশা করছিল ভারতীয় সেনাবাহিনী ওই চীনা সেনাকে খুঁজতে সাহায্য করবে। পরে তারা জানতে পারে ভারতীয় সেনা তাকে আটক করেছে। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, ভারত-চীন দুপক্ষই জওয়ানের হস্তান্তর নিয়ে কথাবার্তা চালাচ্ছে। পরিস্থিতি নিয়ে চিন্তিত দু’পক্ষই। উল্লেখ্য, একইভাবে গতবছর ১৯ অক্টোবর এক চীনা সেনাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতীয় সেনা। কর্পোরাল ওয়াং ইয়া লংকে পরে চোসুল-মল্ডো সীমান্তে প্রোটোকল মেনে পরে চীনকে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা