৩৫ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ঠান্ডা
প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে দক্ষিণ কোরিয়া। ৩৫ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বেশি ঠান্ডা বিরাজ করেছে শুক্রবার। এদিন উত্তর মেরু থেকে আসা শীতল বাতাস দক্ষিণ কোরিয়াকে ঠান্ডায় বিপর্যস্ত করেছে। ফলে জারি করা হয়েছে আবহাওয়া সতর্কতা। খবর দ্য কোরিয়া হেরাল্ডের।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভয়াবহ এই ঠান্ডায় ট্রাফিক এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কারণ, ঠান্ডায় অভ্যন্তরীণ অঞ্চলে জমাটবদ্ধ তুষারপাত রাস্তাঘাট এবং ফুটপাতকে পিচ্ছিল করে তুলবে এবং সর্বত্র চলাফেরা কঠিন হবে।
শুক্রবার দেশটির গাংওয়ান প্রদেশের একটি পর্বতে মাইনাস ২৯ দশমিক ১ ডিগ্রি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের সিউলে মাইনাস ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া জংনো-গুতে সারারাত ধরে সর্বনিম্ন মাইনাস ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯৮৬ সালে ৫ জানুয়ারির পরে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৩৫ বছরের ইতিহাসে দক্ষিণ কোরিয়া এমন ঠান্ডা আগে কখনো দেখেনি। ভয়াবহ এই ঠান্ডায় নদীর পানি বরফ খণ্ডে পরিণত হয়েছে। গাছ, বাড়িঘর, গাড়ি ও রাস্তাঘাটের ওপর বরফ জমে গেছ।
হায়াংবোবং পর্বতে মাইনাস ২৯ দশমিক ১ ডিগ্রি, সেওরাকসান পর্বতে মাইনাস ২৮ দশমিক ৬ ডিগ্রি, চুনচিওনে মাইনাস ২১ দশমিক ৮ ডিগ্রি, ওঞ্জুতে মাইনাস ১৪ দশকিক ৮ডিগ্রি এবং গাংনিংয়ে মাইনাস ১৫ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
একপর্যায়ে হায়াংবোংয়ে মাইনাস ৪৪ দশমিক ১ ডিগ্রি এবং চুনচিওনে মাইনাস ২৭ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র বাতাসের কারণে আরো বেশি শীত অনুভূত হতে পারে বলে জানা গেছে।
এদিকে, দেশটির পূর্ব উপকূলীয় শহরগুলোসহ গাংওয়ান প্রদেশের অবশিষ্ট ১৩টি শহর ও কাউন্টিদের জন্য আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।
কোরিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরাঞ্চল থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ দুর্বল হওয়ায় শনিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে শীতকালীন কিছুটা সময় চলতে থাকবে। তবে জেওলা প্রদেশের কিছু অংশ, জেজু, উলিওংডো এবং ডকডো দ্বীপপুঞ্জে রবিবার জুড়ে তুষারপাত অব্যাহত থাকবে।
ভয়াবহ এই ঠান্ডা হাত থেকে বাঁচতে আউটডোর কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পাশাপাশি প্রবীণ নাগরিক এবং স্বাস্থ্য সমস্যাজনিত লোকদের পরামর্শ দিয়েছে কোরিয়া আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, অতিরিক্ত ঠান্ডায় পানির পাইপগুলো হিমশীতল এবং ফেটে যেতে পারে। এছাড়া ভিনাইল গ্রিনহাউসগুলো এবং মাছের খামারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উচ্চ সতর্কতা জানানো হয়েছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা