যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলা, চাকরি হারাচ্ছেন অনেকেই
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলাকারীদের শনাক্তকরণ শুরু হয়েছে। এরই মধ্যে চিহ্নিত ব্যক্তিদের চাকরিচ্যুত করতে শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
ম্যারিল্যান্ডের মার্কেটিং কোম্পানি নাভিস্টার ঘোষণা দিয়েছে, কোম্পানির আইডি ব্যাজ পরে ক্যাপিটল ভবনে ভাঙচুর করার সময় ছবি দেখে এক কর্মীকে শনাক্ত করেছেন তারা। তাকে বরখাস্ত করা হয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আমরা সকল কর্মীর শান্তিপূর্ণ, আইনি বাক স্বাধীনতার অধিকারের পক্ষে। কিন্তু কোনো কর্মচারী অন্যের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার মতো বিপজ্জনক আচরণ প্রদর্শন করলে তাদের আর ন্যাভিস্টারে কাজ করার সুযোগ থাকবে না। টেক্সাসের আইনি ফার্ম গোসেহেড ইনসুরেন্স থেকে আইনজীবী পল ডেভিসকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবারের সহিংসতায় অংশ নেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার পোস্ট চাকরিদাতা প্রতিষ্ঠানের নজরে আসার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
সামাজিক মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, পল বলছেন, ‘আমরা ক্যাপিটলের দিকে যাচ্ছি, যা চলছে তা হতে দিতে পারি না।’ তবে ফেসবুক পোস্টে পল দাবি করেছেন, তিনি পুরোটা সময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন।
পেনসিলভানিয়ার সাবেক রাজ্য রিপ্রেজেন্টেটিভ রিক স্যাককোন ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভে অবস্থানকালের ছবি ফেসবুক পেজে শেয়ার করেন। সেন্ট ভিনসেন্ট কলেজের বিপণন ও যোগাযোগ বিভাগের সিনিয়র ডিরেক্টর মাইকেল হুস্টাভ জানিয়েছেন, স্যাককোন এখানে অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে কাজ করেন। ছবি শেয়ারের ব্যাপারে তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ড. স্যাককোন অব্যাহতিপত্র জমা দিয়েছেন। আমরা তত্ক্ষণাত তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।
এছাড়া পদে থাকা অনেক মার্কিন কর্মকর্তা যারা ওই সহিংসতাকে সমর্থন দিয়েছেন তাদের ব্যাপারেও শৃঙ্খলা ভঙের অপরাধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এমনকি তারা বুধবার ক্যাপিটলে বিক্ষোভে উপস্থিত না থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে থাকলেও এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।
যেমন রাজ্যের সার্জেন্ট অ্যাট আর্মস পদে থাকা ওয়াল্টার ওয়েস্টকে বরখাস্ত করেছে। ওয়েস্ট ক্যাপিটলের সহিংসতাকে সমর্থন করে ফেসবুকে বিবৃতি দিয়েছিলেন। টেক্সাসের রিপাবলিকান দলের ওয়েবসাইটে বলা হয়, টেক্সাস জিওপি সব সময়ই আইনশৃঙ্খলাকে সমর্থন করে।
যদিও এক বিবৃতিতে ওয়েস্ট দাবি করেছেন, তার ফেসবুক পোস্টগুলোর ’ভুল ব্যাখ্যা করা হয়েছে’। তিনি কখনোই ক্যাপিটলে সহিংসতার পক্ষে ছিলেন না।
এখনো আতঙ্ক কাটেনি ওয়াশিংটনে। পার্লামেন্ট ভবনে হামলার পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো ওয়াশিংটন। জরুরি অবস্থা চলায় ঘর থেকেও বের হচ্ছেন না বাসিন্দারা। বলছেন, তারা সংঘাতের কেন্দ্রে নয়, ক্ষমতার কেন্দ্রে থাকতে অভ্যস্ত।
এদিকে, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফেঁসে যেতে পারেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উসকানি ও হুকুমের আসামির খাতায় নাম উঠতে পারে তার। আর এমন হলে হোয়াইট হাউজ ছাড়ামাত্রই ‘লাল ঘরে’ ঢুকতে পারেন ট্রাম্প।তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সরকারি আইনজীবীরা।
সূত্র : রয়টার্স


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা