যে ‘উদ্ভট বিশ্বাস’ থেকে মার্কিন ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায় ট্রাম্প-সমর্থকরা
বুধবার যেসব ট্রাম্প সমর্থক ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে- তাদের মধ্যে ছিল কিউএ্যানন নামে একটি গ্রুপের লোকেরা।
ডোনাল্ড ট্রাম্পের অন্ধ এই ভক্তকূলের বিশ্বাস শিশুদের ওপর যৌন নিপীড়নকারী এক দুষ্ট চক্রের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আমেরিকায় অবতীর্ণ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিউএ্যানন কী? কিউএ্যানন হচ্ছে একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব- যাতে দাবি করা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সামরিক গোয়েন্দা অফিসারদের একটি গোপন দল এক যুদ্ধ পরিচালনা করছেন– এবং সে যুদ্ধটি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে থাকা “শয়তানের পূজারী শিশুকামী”দের বিরুদ্ধে।
তাদের বিশ্বাস, যুদ্ধটা মার্কিন সরকার, ব্যবসা-বাণিজ্য এবং সংবাদ মাধ্যমের জগতের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোকের বিরুদ্ধে। এই লোকেরা এলিট শ্রেণির।
এটাই মূল গল্প, তবে এর বহু শাখাপ্রশাখা রয়েছে এবং এর সাথে প্রতিনিয়ত নতুন নতুন গল্প যোগ হচ্ছে। এসব উদ্ভট গল্পে বিশ্বাস করে হাজার হাজার মার্কিনি।
তারা মনে করেন, একদিন হিলারি ক্লিনটনের মত কিছু বিখ্যাত লোককে এসব অভিযোগে গ্রেফতার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
জানা গেছে, কংগ্রেস ভবনের ভেতরে বেশ কয়েকজন নেতৃস্থানীয় কিউএ্যানন গ্রুপের কর্মীকে দেখা গেছে। হামলার তারা ওই আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ব্যানারও বহন করছিল।
এর সাথে আরও ছিল ট্রাম্প-কথিত নির্বাচন জালিয়াতি প্রতিরোধের জন্য অনলাইনে গড়ে ওঠা বিভিন্ন গ্রুপের লোকজন। সূত্র: বিবিসি বাংলা


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা