বেইজিংয়ের রোষানলে আলীবাবার শেয়ারে বড় দরপতন!
চীনের বিলিয়নিয়ার জ্যাক মা'র বেফাঁস মন্তব্যের জেরে সম্প্রতি নিয়ামক সংস্থার রোষানলে পড়েছে অ্যান্ট গ্রুপ। আর কর্তৃপক্ষের বিরূপ মনোভাব থেকে রক্ষা পায়নি জ্যাক মা'র অনলাইন পণ্য কেনাবেচার ব্যবসা আলীবাবা গ্রুপও।
চীনে অনলাইনে সবচেয়ে বড় আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জ্যাক মা'র মালিকানাধীন অ্যান্ট আলীবাবারই অঙ্গ প্রতিষ্ঠান।
সোমবার আলীবাবার শেয়ারে বড় দরপতন হয়। হংকং পুঁজিবাজারে ৮ শতাংশ দর হারায় আলীবাবার শেয়ার, গত জুলাই মাসের পর যা সর্বনিম্ন অবস্থান। তার আগেই অ্যান্টের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) কর্তৃপক্ষ। সংস্থাটির বিরুদ্ধে নিয়ামক সংস্থার বিধিমালা পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ করা হয়।
সমালোচনামূলক মন্তব্যটি করেন পিবিওসি'র ডেপুটি গভর্ণর প্যান গংশেং। গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট তা প্রকাশ করে। এসব কিছুর মধ্য দিয়ে চীনের অন্যতম সেরা ধনী ব্যবসা-বাণিজ্যে চলছে অব্যাহত চাপ প্রয়োগ।
কর্তৃপক্ষের চাপের মুখে কোম্পানির বাজার অবস্থান শক্তিশালী করতে উদ্যোগীও হয় আলীবাবা গ্রুপ। ঘোষণা দেয়, আগামী দুই বছর মেয়াদি শেয়ার পুনঃক্রয়ের পদক্ষেপ। এর মাধ্যমে ৬-১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব কোম্পানির নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, সেই চেষ্টা হোঁচট খেল কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক নিন্দায়।
অক্টোবর থেকেই অব্যাহত চাপের মুখে আলীবাবা গ্রুপ। ওই সময় থেকে তাদের সামগ্রিক বাজার মূল্যায়ন ২৬ হাজার কোটি ডলার থেকে কমেছে ২৫ শতাংশ। তার আগে দেশটির আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন জ্যাক মা।
কোম্পানির দুরাবস্থায় এককালে চীনের সেরা ধনী মা'র ব্যক্তিগত সম্পদেও ভাটা দেখা দিয়েছে। ব্লুমবার্গ জানায়, ৬২ বিলিয়ন থেকে তার সম্পদ নেমে এসেছে ৪৯.৩ বিলিয়ন ডলারে। তাছাড়া, ৩৭ বিলিয়ন ডলারে অ্যান্ট গ্রুপের প্রাথমিক শেয়ার ছাড়াও উদ্যোগ স্থগিত রেখেছে বেইজিং। সিদ্ধান্তটি ছিল আকস্মিক এবং মা'র বেফাঁস কথার সঙ্গেসঙ্গেই নেওয়া হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সরকারি নানা সংস্থার তরফ থেকে এখন আলীবাবা ও অ্যান্টের বিরুদ্ধে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের রাশি রাশি অভিযোগ তোলা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা