তালেবানের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় সম্মতি দিলেন প্রেসিডেন্ট গনি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্ট গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধিদলের নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহর আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট গনি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন।
তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে সিদ্দিকি জানান। এতদিন প্রেসিডেন্ট গনির সরকার আর কাতারে আলোচনা না করার ওপর জোর দেয়ার পাশাপাশি আফগানিস্তানের কোথাও এই আলোচনার ভেন্যু ঠিক করার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু তালেবান কঠোরভাবে আফগানিস্তানের মাটিতে আলোচনায় বসার বিরোধিতা করছে। এর আগে আব্দুল্লাহ আব্দুল্লাহ গতকাল কাবুলে বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে যেন মূল আলোচনা পিছিয়ে না যায়। তিনি কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নিজের অনাপত্তির কথাও জানান। আগামী ৫ জানুয়ারি এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগের দোহায়ই প্রথম দফা আলোচনা হয় যা তিনমাস ধরে চলে। ওই আলোচনায় কেবলমাত্র পরবর্তী বৈঠকগুলোর কার্যসূচি ঠিক করা সম্ভব হয়। আসন্ন আলোচনায় যুদ্ধবিরতি, আফগানিস্তানের ভবিষ্যত রাজনৈতিক কাঠামো, সংবিধান, নারীর অধিকারসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: পার্সটুডে


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা