সমালোচনা করায় রাশিয়ার রাষ্ট্রদূতকে ইসরায়েলের তলব, যা বলছে মস্কো
তেল আবিবে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ওই রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। এরপর নিজ দেশের রাষ্ট্রদূতের প্রতি সমর্থন জানায় রাশিয়া। রাশিয়া বলেছে, তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্যবিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছেন।
তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভ গত ৮ ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মূল কারণ; এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়; বরং আরব-ইসরায়েল ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।” সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরাইল মধ্যপ্রাচ্যে সহিংসতায় উসকানি দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি বলেন, “ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাচ্ছে না।”
জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরায়েলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
ওই সাক্ষাৎকার দেওয়ার কারণে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিক্তোরভকে তলব করে তাকে ‘তীব্র ভাষায় ভর্ৎসনা’ করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে তেল আবিব অতিমাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। তিনি বলেন, “রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া।”
সূত্র: পার্সটুডে


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা