ইরান, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ট্রেন চালুর সিদ্ধান্ত
কয়েকমাস আগে ইসলামিক দেশগুলির সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। কিন্তু তাতে সাড়া দেয়নি সৌদি আরব। এর জেরে সৌদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। যার ফলে পাকিস্তানকে সবরকম সাহায্য দেওয়া বন্ধ করে পাওনা টাকা ফেরত চায় সৌদি আরব।
এই নিয়ে টানাপোড়েনের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইসলামাবাদকে মুসলিম দেশগুলিকে নিয়ে আলাদা একটা আন্তর্জাতিক সংস্থা বানানোর পরামর্শ দেয় চীন। তারপর থেকেই তুরস্ক ও ইরানের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম দুনিয়ায় নতুন জোট তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবার ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তানবুল পর্যন্ত রেল যোগাযোগ তৈরির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হল।
খবর অনুযায়ী, সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশন এর পরিবহণ ও যোগাযোগ সংক্রান্ত বিভাগের ১০তম বৈঠক ছিল। তাতে যোগ দিয়ে ইস্তানবুল-তেহরান-ইসালামাবাদ পণ্যবাহী ট্রেন চলানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন পাকিস্তান, তুরস্ক ও ইরানের পরিবহণ মন্ত্রীরা। জানা গেছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট সাড়ে ৬ হাজার কিলোমিটার রেললাইন পাতা হবে। এর মধ্যে ইরানে ২৬০০ কিলোমিটার, তুরস্কে ১৯৫০ কিলোমিটার ও পাকিস্তানে ১৯৯০ কিলোমিটার। এ প্রসঙ্গে তুরস্কের পরিবহণ ও পরিকাঠামো মন্ত্রী আদিল কারাইসমাইলগ্লু জানান, দীর্ঘদিন ধরেই সদস্য ১০টি দেশের মধ্যে কীভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা চলছিল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে। সমুদ্রপথে যা সময় লাগে তার থেকে কম সময়ে পৌঁছনোর জন্য রেলপথ বা সড়কপথ তৈরিতেই নজর দেওয়া হচ্ছিল। ২০০৯ সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়ার পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি হওয়া বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে কাজ শুরু হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা