চীনা বন্দরে গিয়ে বিপাকে ৩৯ ভারতীয় নাবিক
সীমান্তে এখনও ভারত–চীন সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে। পরিস্থিতি ভাল হওয়ার পরিবর্তে দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এতে বিপাকে পড়েছে চীনা বন্দরে আটকে পড়া দুই ভারতীয় জাহাজের ৩৯ জন নাবিক।
ইতিমধ্যে বিষয়টি নয়াদিল্লির নজরে এসেছে। তারা যোগাযোগ করেছে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে।
নয়াদিল্লির অভিযোগ, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিরই সুযোগ নিচ্ছে চীন। সেজন্যই ওই দু’টি জাহাজের মাল খালাসের অনুমতিও দেওয়া হচ্ছে না। আবার বন্দর ছাড়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কোভিড সংক্রান্ত বিধির জন্যই এমনটা হচ্ছে। এর সঙ্গে সীমান্ত সমস্যার কোনও সম্পর্ক নেই।
জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে আসছিল দু’টি ভারতীয় জাহাজ এমভি জগ আনন্দ এবং এমভি আনাস্তাশিয়া। এর মধ্যে জগ আনন্দ ১৩ জুন থেকে চীনের হেবেই প্রদেশের জিংট্যাং বন্দরে নোঙর করে আছে। তাতে রয়েছেন ২৩ জন যাত্রী।
অন্যদিকে, আনাস্তেশিয়া ২০ সেপ্টেম্বর কাওফেইডিয়ান বন্দরে নোঙর করে। সেই থেকে দু’টি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে। চীনের তরফে পণ্য খালাসের অনুমতি দেওয়া হচ্ছে না। বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। সঙ্গে কমতে শুরু করেছে ওষুধ ও খাদ্যপণ্যের ভাণ্ডার। আবার যোগাযোগ করে বন্দর ছাড়ার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি।
এই প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছেন ওই দুই জাহাজের নাবিকেরা। বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস লাগাতার চীন সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। তাদের কাছে বারবার আবেদনও করা হচ্ছে, জাহাজ দু’টিকে মাল খালাসের অনুমতি দেওয়া হোক। তা না হলেও অন্তত যাতে ক্রু মেম্বারদের বদল করতে দেওয়া হয়।”
নয়াদিল্লির অভিযোগ, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জন্যই চীন এভাবে ওই জাহাজ দুটিকে আটকে রেখেছে।
এদিকে, বেইজিং আবার নয়াদিল্লির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, কোয়ারেন্টাইন সংক্রান্ত নিয়মের জন্যই ওই জাহাজ দু’টি আটকে রাখা রয়েছে। এর সঙ্গে সীমান্তে উত্তেজনার কোনও সম্পর্ক নেই। সূত্র: সংবাদ প্রতিদিন


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা