এবার নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে বিশ্ব যখন ভ্যাকসিন প্রয়োগের হাঁটছে, তখন নতুন রূপ নিয়ে বিভিন্ন দেশে সংক্রমণ ছড়াতে শুরু করেছে এই ভাইরাস। এতে বিশ্বব্যাপী উদ্বেগ আরও বাড়ছে।
ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পর, এবার নাইজেরিয়ায় করোনাভাইরাসের আরও একটি নতুন রূপ শনাক্ত হয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।
আফ্রিকা সিডিসি’র প্রধান জন এনকেনগসাং এ বিষয়ে বলেছেন, ‘নাইজেরিয়ায় শনাক্ত হওয়া করোনাভাইরাসটি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার চেয়ে ভিন্ন ধরনের। এটা ভিন্ন বংশধারার। আমাদের কিছুটা সময় দিন। আমরা এখনও এই ভাইরাসটি নিয়ে প্রাথমিক পর্যায়ে আছি।’ অবশ্য এই ভাইরাসটি নাইজেরিয়ায় ছড়িয়েছে আগস্ট ও অক্টোবরের দিকে। সে সময় সংগ্রহ করা কিছু নমুনা পরীক্ষা করেই আফ্রিকান সিডিসি নতুন ধরনের এই ভাইরাসের সন্ধান পেয়েছে।
অবশ্য সম্প্রতি নাইজেরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেশ বৃদ্ধি পেয়েছে। শতাংশের হিসাবে আগের চেয়ে ৫২ শতাংশ বেড়েছে সংক্রমণের হার। তাতে নাইজেরিয়ায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁতে যাচ্ছে।
যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার মতো নাইজেরিয়ায় শনাক্ত হওয়া নতুন ভাইরাসটিও খুবই সংক্রামক। সে কারণে আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলো নিয়েও এখন ভাবতে হচ্ছে।
নাইজেরিয়া যেহেতু আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল সে কারণে সেখানে ঝুঁকিটা আরও বেশি। তাছাড়া দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও বেশ নাজুক। এমতবস্থায় নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য সংগঠনগুলো। তারা বিভিন্ন স্থানে আরও নমুনা সংগ্রহ করবে। যাতে নতুন ধরনের এই ভাইরাসকে রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা