মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিল চীন
দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের উপকূল থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীন।
চীনা সেনাবাহিনীর বরাত দিয়ে নিউজ চ্যানেল আল-মায়াদিন জানিয়েছে, বেইজিং-এর অনুমতি না নিয়েই যে মার্কিন যুদ্ধজাহাজটি নানশা দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছিল সেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার একটি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে সেদেশের গণমাধ্যম খবর দিয়েছিল। চীন বহুবার আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন যেন চীন, তাইওয়ান ও হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বন্ধ করে। চীন মনে করে, ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি ও নিরাপত্তাহীনতার প্রধান কারণ মার্কিন সামরিক উপস্থিতি।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার মালিকানা দাবি করে চীন। কিন্তু ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানও এই সাগরের নিজ নিজ উপকূলীয় অঞ্চলের মালিকানা দাবি করছে।
বেইজিং বলছে, মার্কিন সরকারই চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বেইজিং-এর বিরুদ্ধে উসকানি দিচ্ছে। আমেরিকার কারণেই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ব্রুনাই-এর সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি হচ্ছে না।
আমেরিকা দক্ষিণ চীন সাগরকে আন্তর্জাতিক পানিসীমা বলে দাবি করে এবং ওই সাগরে যুদ্ধজাহাজ চালানোকে নিজের অধিকার বলে মনে করে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা