ভারতে ১১টি গ্রেনেড ফেলল পাকিস্তান, কপাল জোরে রক্ষা
ভারতীয় সীমানার মধ্যে থেকে উদ্ধার করা হল ১১টি হ্যান্ড গ্রেনেড। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে এই ১১টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়।
গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দার সিং সোহাল ফোনে ভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১ কিমি ভেতরে সালাচ গ্রামের একটি মাঠে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় তারা এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, হ্যান্ড গ্রেনেডের বাক্সটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল। ড্রোন থেকে নাইলনের দড়ি দিয়ে সেটিকে মাটিতে নামানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ডিজিপি দিনকার গুপ্ত জানান, ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স মারফত্ খবর পেয়েই তিনি তার বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করে।
উল্লেখ্য, গুরুদাসপুর সেক্টরের চকরি সীমান্তে বিএসএফ সেনারা যখন স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে পাহারা দিচ্ছিল, সেসময় তারা দেখেন একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেটিকে নামানোর জন্য তারা গুলি চালায়।
বিএসএফ ঘটনার বিষয়ে গুরুদাসপুর পুলিশকে সতর্ক করার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, ড্রোনের শব্দ শুনেই পুলিশ একে-৪৭ এবং এসএলআর রাইফেল দিয়ে একাধিক গুলি ছোঁড়ে।
রবিবার অনুসন্ধান চালানোর সময়ে সার্চ টিম একটি প্লাস্টিকের বাক্স উদ্ধার করে। তবে ড্রোনটির কোনও খোঁজ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে ড্রোনটি আবার পাকিস্তানে ফিরে গেছে। সূত্র : কলকাতা টোয়েন্টিফোর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা