‘পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় পাবেন না বাইডেন’
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় পাবেন না বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকারদের উদ্ধৃতি দিয়ে সোমবার এক নিবন্ধে একথা জানিয়েছে মার্কিন দৈনিকটি।
এটি লিখেছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হবে ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে নেয়া।
এর কারণ হিসেবে দৈনিকটি লিখেছে, বাইডেনকে পরমাণু সমঝোতায় ফিরে যেমন অতীতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে তেমনি ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনি প্রচারাভিযানে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালের মে মাসে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। সেইসঙ্গে তিনি তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করার নীতি গ্রহণ করেন। ট্রাম্প দাবি করেন, এই চাপ প্রয়োগের ফলে ইরান আমেরিকার সঙ্গে ‘আরো ভালো’ চুক্তি করতে সম্মত হবে।
কিন্তু ইরান ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি এবং আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। চার বছর পর এখন ইরানের ব্যাপারে বিশাল ব্যর্থতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতে হচ্ছে। ট্রাম্পের সমালোচকরা বলছেন, তিনি ইরানের ব্যাপারে ভুল নীতি গ্রহণ করেছেন, অনর্থক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছেন এবং আমেরিকাকে তার মিত্রদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। সূত্র : পার্সটুডে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা