বড়দিনের মুখে ‘বয়কট’ ব্রিটেন!
সবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে ব্রিটেন-আমেরিকায়। এর মধ্যেই উপস্থিত করোনার নতুন আতঙ্ক। বড়দিনের মুখে প্রায় ‘একঘরে’ ব্রিটেন। ব্যঙ্গ করে কেউ বলছেন, ইউরোপের ‘অসুস্থ দেশ’।
গত এক বছরে ক্রমাগত নিজেদের ‘চরিত্র’ বদলেছে নভেল করোনাভাইরাস। নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই ভাইরাসের এই মিউটেশন। বর্তমানে পৃথিবীতে হাজার খানেক ‘করোনা-স্ট্রেন’ রয়েছে। কিন্তু ব্রিটেনে হাজির নতুন ‘স্ট্রেনটি’ নিয়ে আতঙ্ক ছড়ানোর অন্যতম কারণ, ১৪টি মিউটেশন ঘটেছে এই ‘স্ট্রেনে’। আর এর মধ্যে ৭টি বদলই ঘটেছে ভাইরাসের স্পাইক প্রোটিনে। যা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা প্রায় ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
ব্রিটেন কিন্তু এই প্রকারের ভাইরাসটির উৎসস্থল নয়। এপ্রিল মাসে এর প্রথম দেখা মিলেছিল ব্রাজিলে। দক্ষিণ আফ্রিকাতে সংক্রমণ বৃদ্ধির কারণও এই স্ট্রেন। যে কোনো ভাবেই হোক, সেটি পৌঁছে গিয়েছে ব্রিটেনে। সেপ্টেম্বরে ব্রিটেনে প্রথম ধরা পড়ে ‘স্ট্রেনটি’। সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে ডিসেম্বরে। আর তার জেরে দেশটাকে প্রায় ‘বয়কট’ করেছে গোটা ইউরোপ। এমনকি, হংকং, কানাডাও। গতকাল থেকেই শুরু হয়েছে বয়কট-পালা। এক এক করে সমস্ত যাত্রীবাহী ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, আইরিশ রিপাবলিক। যোগাযোগ বন্ধ করার কথা ঘোষণা করেছে হংকং, কানাডা ও ভারতও।
ডোভার বন্দরে বিশৃঙ্খলা। আচমকাই ৪৮ ঘণ্টার জন্য ব্রিটেন-সীমান্ত বন্ধ করে দিয়েছে ফ্রান্স। মোটরওয়েতে লম্বা লাইন ট্রাকের। ফেরি-যোগাযোগও থমকে। অস্ট্রিয়াও নিষেধাজ্ঞা জারি করেছে। সব চেয়ে কড়া পদক্ষেপ করেছে বুলগেরিয়া। গতকাল মধ্যরাত থেকে ব্রিটেনে যাওয়া-আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা বহাল থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেন-পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও ব্রাসেলসে জরুরি আলোচনায় বসতে চলেছে।
থমথমে পরিবেশ, বড়দিনের মৌসুমে ব্রিটেনকে চেনাই দায়। লন্ডনের ব্যস্ততম রাস্তা অক্সফোর্ড স্ট্রিটে মানুষ নেই। দোকানপাট, ক্যাফে, রেস্তোরাঁ বন্ধ। টিয়ার-৪ লকডাউন। বাড়ির বাইরে মেলামেশা যতটা সম্ভব এড়িয়ে যেতে বলা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা