সংক্রমণ ছড়িয়ে পড়ায় সীমান্ত বন্ধ, খাদ্য সঙ্কটের মুখে যুক্তরাজ্য
করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে। বিপদে পড়েছে বরিস সরকার। এদিকে প্রতিবেশী ফ্রান্স-ব্রিটেনের সঙ্গে স্থল এবং আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বড় দিনের আয়োজনে খাদ্য সঙ্কটের মুখে দেশটি।
সংক্রমণ রোধে ফ্রান্স নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়ায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে ফ্রান্স-ব্রিটেন সীমান্ত এলাকায়। এতে ব্রিটেনে খাদ্যাভাব দেখা দেওয়ার আশঙ্কা দেশটির বিশেষজ্ঞদের।
দু’দেশের সীমান্তে দেখা যাচ্ছে, কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। ব্রিটেন থেকে কোনো গাড়ি ফ্রান্সে ঢুকতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় কড়া পাহারা বসানো হয়েছে ফরাসি সীমান্তে। সংক্রমণ রোধে ব্রিটেনের বিশেষজ্ঞরা কাজ শুরু করলেও হঠাৎ করেই দৃশ্য পাল্টে গেছে। অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে সাময়িক সময় যোগাযোগ বন্ধ করে দিয়ে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
আসন্ন বড়দিন নিয়ে ব্রিটেনবাসী যখন প্রস্তুতি সেরে নিচ্ছেন, তখন প্রতিবেশী দেশের সীমান্ত বন্ধে করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে বরিস সরকার। বিশেষ করে বড়দিনে খাদ্য সঙ্কটে পড়তে পারে ব্রিটেনবাসী এমন আভাস পেয়েই মন্ত্রীদের সঙ্গে আলোচনায় জনসন। আশঙ্কা রয়েছে, যে কিছু আমদানিকৃত খাদ্য সামগ্রী দু'সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দশ নম্বর হাউজ-এর এক মুখপাত্র বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বড়দিনে খাদ্য সঙ্কট এড়াতে সব ধরনের প্রস্ততি চলছে।
পরিবহনবিষয়ক মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস মনে করেন, সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি না চলতে পারলেও ওষুধ এবং খাবার ঘাটতির আশঙ্কা কম। কোভিড টিকা কর্মসূচিতেও কোনো প্রভাব ফেলবে না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা