সোলেইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও
নিহত সেনাকর্তা কাশেম সোলেইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান। আগামী ৩ জানুয়ারি ‘কাডস ফোর্স’-এর কমান্ডারের মৃত্যুবার্ষিকী। ওই দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ শানাতে পারে ইরানের বাহিনী। এমনটাই আশঙ্কা করে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা।
সম্ভাব্য হামলার বিষয়ে এক গোপন ঘাঁটি থেকে ফোনে সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে কোনও ধরনের হামলার জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগিদের সুরক্ষা নিশ্চিত করতে ও প্রয়োজনে হামলাকারী ইরান ও ওই দেশের মদতদাতাদের উপর পাল্টা হামলা চালাতে আমরা সম্পূর্ণ সক্ষম। আমার কমান্ডারদের সঙ্গে রোজ কথা হচ্ছে। তারা সম্পূর্ণ তৈরি।”
তিনি আরও জানান, সম্প্রতি বাগদাদ গিয়েছিলেন তিনি। সেখানে আন্তর্জাতিক সন্ত্রাস দমন বাহিনীর প্রধান মার্কিন জেনারেল পল কালভার্ট ও ইরাকের সেনাপ্রধান জেনারেল আবদুল আমির ইয়ারাল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল ম্যাকেনজি সিরিয়া সফরের কথাও জানান সাংবাদিকদের। প্রসঙ্গত, গত বছরই ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপর মধ্যপ্রাচ্যে অনেকটাই পাল্টেছে সমীকরণ। ইরানের আণবিক কর্মসূচি ও সংঘাতের ক্রমবর্ধমান আশঙ্কার দরুণ ইরাকে নিজেদের অবস্থান মজবুত করতে বাধ্য হয়েছে মার্কিন সেনাবাহিনী।
২০২০ অর্থাৎ চলতি বছরের ৩ জানুয়ারি সোলেইমানিকে হত্যা করা হয়েছিল। তাই ওইদিন ইরান হামলা চালালে, পাল্টা হামলার প্রস্তুতিতে পারস্য উপসাগরে টহল দিচ্ছে মার্কিন এয়ারক্র্যাফট কেরিয়ার ইউএসএস নিমিৎজ। আকাশে টহল দিয়েছে দুটি মার্কিন বোমারু বি-৫০ বিমান।
চলতি বছরের জানুয়ারি মাসে ড্রোন হামলায় মৃত্যু হয় জেনারেল কাশেম সোলেইমানির। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পরই সোলেইমানির গাড়িতে আছড়ে পড়ে একের পর এক মিসাইল।
একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, সোলেইমানিকে হত্যা করেছে অত্যাধুনিক মার্কিন ড্রোন। একবার জ্বালানি ভরে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার পর্যন্ত হামলা চলতে সক্ষম এই চালকবিহীন বিমানটি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা