ভুয়া যোগ্যতায় পাইলট! ৫০ জনের লাইসেন্স বাতিল করলো পাকিস্তান
বিতর্কটা শুরু হয়েছিল গত মে মাস থেকেই। করাচিতে ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন মানুষ। সেই সময়ই অভিযোগ ওঠে পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে।
দেশটির বিমানমন্ত্রীই সন্দেহ প্রকাশ করেন, বহু পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছেন। অবশেষে সেই সন্দেহই সত্যি হল। ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করলো পাকিস্তান সরকার।
কেবল লাইসেন্স বাতিল নয়, ওই পাইলটরা কিভাবে জাল সার্টিফিকেট পেলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের বিমান মন্ত্রণালয় ইসলামাবাদ হাই কোর্টকে এ কথা জানিয়েছে। আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার কথা মেনে দেশের ৮৬০ জন পাইলটের লাইসেন্স খতিয়ে দেখে তার মধ্যে থেকে ৫০টিকে বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ওই পাইলটরা পাকিস্তানের সরকারি ও বেসরকারি বিমান সংস্থা তো বটেই আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানও চালাত বলে জানা গেছে।
গত ২২ মে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ-র একটি বিমান ভেঙে পড়ে করাচিতে। সেই দুর্ঘটনার পর বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান সংবাদ বৈঠকে গুরুতর অভিযোগ করে বলেন, দেশের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬০ জনই অযোগ্য। হয় তারা ভুয়া লাইসেন্স জোগাড় করেছেন কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। কেবল এই দাবি করাই নয়, সেই পাইলটদের নামও প্রকাশ করা হয়।
এদিকে পাকিস্তান পাইলটদের মান ও লাইসেন্স নিয়ে গুরুতর অভিযোগ করেছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা। গত মাসেই বিশ্বের ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিল পাকিস্তান এয়ারলাইন্স।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা