রাশিয়াকে ‘শত্রু’ বলে বাইডেনের ঘনিষ্ঠ হতে চান পম্পেও!
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়াকে ‘আমেরিকার শত্রু’ হিসেবে আখ্যায়িত করে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের অপমৃত্যু ঠেকানো এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।একজন রুশ সিনেটর এ মন্তব্য করে বলেছেন, আসন্ন বাইডেন প্রশাসনে স্থান করে নেওয়ার চেষ্টা করছেন পম্পেও।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ রুশ ফেডারেশন পরিষদের (সিনেট) গোয়েন্দা নীতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অ্যালেক্সি পুশকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পম্পেও সম্পর্কে এ অভিমত প্রকাশ করেন।
তিনি বলেন, “শিগগিরই চাকরি হারাতে যাওয়া পম্পেও রাশিয়াকে শত্রু আখ্যায়িত করে প্রকাশ্যে জো বাইডেনের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেছেন। কারণ, পম্পেও রাশিয়া সম্পর্কে যা বলেছেন হুবহু সে কথাই সম্প্রতি বাইডেন তার নির্বাচনি প্রচারাভিযানে বলেছিলেন।” মাইক পম্পেও শনিবার এক বক্তব্যে বলেন, রাশিয়া নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু। তিনি রুশ ফেডারেশনের পক্ষ থেকে পরমাণু অস্ত্রের হুমকিকে ‘বাস্তব’ বলে মন্তব্য করেন।
এর আগে জো বাইডেন তার নির্বাচনি প্রচারাভিযানের সময় সিবিএস’কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, রাশিয়া বর্তমানে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দাবি করেন, রাশিয়ার মতো বহিঃশক্তিগুলো চায় না তিনি নির্বাচনে জয়লাভ করুন, কারণ তারা জানে সেক্ষেত্রে তিনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা