ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পর সাঁজোয়া যানের বহর প্রদর্শন করলো ইয়েমেন
ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে নিজেদের দক্ষতা ও সক্ষমতা প্রমাণের পর এবার উন্নত সাঁজোয়া যান নির্মাণ ও প্রদর্শন করেছে ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকার।
জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাঁজোয়া গাড়ির বহর প্রদর্শন করেছে। ইয়েমেনি বিশেষজ্ঞদের নির্মিত এই সাঁজোয়া যানের নাম দেওয়া হয়েছে "বা'স-ওয়ান"। এরই মধ্যে এই মডেলের বেশ কয়েকটি যান নির্মাণ ও তা প্রদর্শন করা হয়েছে।
ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল করিম আমির উদ্দিন আল-হুথি এসব সাঁজোয়া যান উদ্বোধন করে বলেছেন, এসব সামরিক যান অত্যন্ত উন্নতমানের এবং যুদ্ধ ক্ষেত্রে ও গোয়েন্দা তৎপরতায় এগুলো ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন. ইয়েমেনের গণআন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথির নির্দেশনা অনুযায়ী তারা এসব কাজ এগিয়ে নিচ্ছেন।
আগ্রাসীদের হামলা এবং নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক শক্তি বাড়ানোর কাজ এগোচ্ছে বলে তিনি জানান। এ সময় সেদেশের উচ্চ পদস্থ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত প্রায় তিন বছরে ইয়েমেনের সামরিক বিভাগ উন্নত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত ড্রোন নির্মাণ করেছে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সৌদি আরবের বিরুদ্ধে সাফল্যের ব্যবহার করতে সক্ষম হয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা