আন্তর্জাতিক অভিবাসী দিবসে স্পেনে বিক্ষোভ সমাবেশ
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় মাদ্রিদে জিরো পয়েন্টখ্যাত সল-এ আয়োজিত বিক্ষোভ সমাবেশে অনিয়মিত অভিবাসীদের বৈধতা প্রদানসহ ৯ দাবি উত্থাপন করা হয়। সমাবেশে বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়ান্তে বাংলাসহ ১৪টি সংগঠন অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশের পূর্বে বিভিন্ন এলাকা থেকে র্যালি বের করা হয়। র্যালিগুলো মাদ্রিদের জিরো পয়েন্টখ্যাত সল-এ মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে অভিবাসীদের নানা দাবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন প্রদর্শন করা হয়। এসময় মানবাধিকার সংগঠন রেড সলিরিদাদ এর আকখিদা নিলেসের উপস্থাপনায় বক্তব্য দেন রেড এন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে, তাবাকারোলা কার্লুস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, শাওন আহমেদ, মো. জুলহাস, আলামীন পলোয়ান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ স্পেনের সরকারের কাছে ৯টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, পুলিশি হয়রানি ও বর্ণবাদীদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধ, সবার জন্য দোভাষী নিয়োগ করা, শ্রমাধিকার অক্ষুন্ন রাখা, কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক অ্যাপয়েন্টমেন্ট উন্মুক্ত করা, কাজের কন্ট্রাক্ট ছাড়া রেসিডেন্ট কার্ড প্রদান, কৃষি কাজে নিয়েজিত অনিয়মিত অভিবাসীদের বিনা শর্তে বৈধকরণ, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন চুক্তি বাতিল করে আশ্রয় প্রত্যাখ্যাত অভিবাসীদের আশ্রয় প্রদান করা। বিক্ষোভ সমাবেশে ভারত, পাকিস্তান, মরোক্কো, সেনেগাল, নাইজেরিয়ার অভিবাসীসহ স্থানীয় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা