বিয়েতে মদ না পেয়ে বরকে হত্যা বন্ধুদের, বাকরুদ্ধ সবাই!
মহানন্দে যার বিয়ে খেতে গিয়েছিলেন বন্ধুরা মিলে। নেশার বশবর্তী হয়ে তাকেই নির্মম খুন! তাও আবার বিয়ের মাত্র কয়েকঘণ্টার মধ্যেই। বিয়ের দিনেই বিধবা হলেন কনে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর নিউজ এইটটিনের।
জানা গেছে, গত সোমবার ছিল আলিগড়ের পালিমুকিমের বাসিন্দা বাবলুর (২৮) বিয়ে। স্বাভাবিকভাবেই বিয়ে করতে যাওয়ার সময় বন্ধুরা সঙ্গে গিয়েছিলেন। বন্ধু বিয়েতে মজা করতে সকলেই আকণ্ঠ মদ্যপান করে। বিয়েবাড়ি থেকে কিছুটা দূরেই ছিল সকলে।
পুলিশ জানিয়েছে, নিয়মকানুন শেষ হয়ে গেলে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান বাবলু। তখনই তার কাছে মদ দাবি করে মদ্যপ বন্ধুরা। প্রথমে মজার ছলেই বিষয়টা নিয়েছিলেন 'বেচারা' বাবলু। বন্ধুদের বোঝাতে শুরু করেন। কিন্তু মদ্যপ বন্ধুদের তখন আর হুঁশ নেই। ফলে বার বার তারা মদ এনে দেওয়ার দাবি জানাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, একের পর এক কথায়, অশান্তি বাড়তে শুরু করে। বন্ধুরা তখন যে আর স্বাভাবিক অবস্থায় যে নেই, তা বোঝাতেই সকলে মিলে চড়াও হয় তার ওপর। কথার মধ্যেই কাছে থাকা ধারালো ছুরি নিয়ে সকলে ঝাঁপিয়ে পড়ে। একের পড় এক ছুরির কোপে ফালা ফালা হয়ে যায় বাবলুর শরীর। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে বরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে মূল অভিযুক্ত রামখাইলাদি নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। তবে এখনও পাঁচ অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। বিয়ের দিনেই এলাকায় এমন ভয়ঙ্কর ঘটনায় বাকরুদ্ধ কনেসহ সকলেই। বর এবং কনের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। বারে বারে জ্ঞান হারাচ্ছেন 'নববিবাহিত' বিধবা বধূ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা