মার্কিন হুমকি উপেক্ষা করে ইরান তৈরি করছে নতুন পরমাণু কেন্দ্র
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এগিয়ে চলেছে ইরান। ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির উপরে নতুন করে নিষেধাজ্ঞা জারিও করেন তিনি। এমন পরিস্থিতিতে আরও একটি পরমাণু কেন্দ্র তৈরির কাজ শুরু করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ফোর্ডোতে মাটির নিচে তৈরি হতে চলছে নতুন এই পরমাণু কেন্দ্রটি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্মাণ কাজ। যা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।
জানা গেছে, ইরানের রাজধানী তেহরান থেকে ৯০ কিমি দূরে কোয়মের শাইট শহরে তৈরি করা হচ্ছে নতুন এই পারমাণবিক কেন্দ্রটি। শহরের উত্তর-পশ্চিমাংশে ফোর্ডোতে মাটির অনেক গভীরে তৈরি করা হচ্ছে এটি। সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নির্মাণ কাজের ছবিও। যা কিনা ভাবিয়ে তুলেছে আমেরিকাকে। ইতিমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।
এ প্রসঙ্গে মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি লুইস এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন, ওই জায়গায় ছোটখাটও পরিবর্তনও খুঁটিয়ে দেখা হবে, কারণ এটা ইরানের পরমাণু কর্মসূচিরই অংশ।'' সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'অবজারভার আইএল' নামে একটি টুইটার হ্যান্ডেলে ফোর্ডোর নির্মীয়মাণ পরমাণু কেন্দ্রের একটি ছবি পোস্ট করা হয়। বিভিন্ন সংবাদ সংস্থা সেই ছবি প্রকাশও করে। তাতে স্পষ্ট দেখা যায়, একটি বড় বিল্ডিং তৈরির প্রস্তুতি চলছে। চারিদিকে বড় বড় থাম বসানো। এছাড়া আকাশপথে যাতে শত্রুদেশের মিসাইল না আক্রমণ শানাতে পারে, সেজন্য উপযুক্ত ব্যবস্থাও নেয়া হয়েছে। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিটি বাতিল করেন। চুক্তি অনুযায়ী, দেশে নির্দিষ্ট পরিমাণের বেশি ইউরেনিয়াম সঞ্চয় করার অনুমতি ছিল না ইরানের।
পাশাপাশি নিজেদের পরমাণু কর্মসূচি সম্পর্কে যাবতীয় তথ্য অন্যান্য দেশকে জানাতেও বদ্ধপরিকর ছিল তারা। কিন্তু ট্রাম্প চুক্তি বাতিলের পর ফের নতুন করে নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করেছে ইরান। নতুন এই চিত্র তারই প্রমাণ। আর এর ফলে আরও একবার দু'দেশের সম্পর্ক অবনতি হওয়ার পথে। সূত্র : ডেইলি মেইল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা