লকডাউনে উৎসব পালন লন্ডনে
ক্রিসমাস ও নববর্ষে করোনাসংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার থেকে লকডাউন শুরু হয়েছে ইংল্যান্ডের কয়েকটি শহরে। কিন্তু মঙ্গলবার রাতে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় দেখা গেল উৎসবের দৃশ্য। বুধবার রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়। তার আগেই সন্ধ্যা থেকে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মানুষের ভিড় জমে, যা দেখে যে কেউ ভাববে এটি কোনো উৎসবের দৃশ্য। আস্ত টার্কি, লবস্টারআর পানীয় নিয়ে রাস্তায় পার্টি করেছেন কয়েক শ’ মানুষ।
তবে অনেকেই এই উৎসবকে তুলনা করছেন ‘দ্য লাস্ট সাপার’ বা যিশুর শেষ নৈশভোজের সাথে। কেবলবার কিংবা রাস্তায় নয়, ঝলমলে পোশাকে রাস্তায় পার্টি করছেন লন্ডনের মানুষ। এ যেন চাঁদ রাত!
লন্ডনের সোহোর একটি রেস্তোরাঁয় দেখা যায়, ওয়েটারদের দেখলে যেন মনে হয় বিশ্রাম নেওয়ার একদণ্ড সময় নেই তাদের। কারণ, রেস্তোরাঁটির বাইরেও আছেন অনেক মানুষ। নতুন করে এ লকডাউনে ইংল্যান্ডে বন্ধ থাকবে ক্যাফে, বার, রেস্তোরাঁ ও পাব। ক্রিসমাসের আগে থেকে রেস্তোরাঁগুলোতে খাওয়ার জন্য যে বুকিং দেওয়া হয়েছে, সব বাতিল করা হয়েছে। তবে এ সময় থাকছে বাড়িতে খাবার সরবরাহের ব্যবস্থা। এ দিকে লন্ডনে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ কারণেই প্রশাসন বাধ্য হচ্ছে কঠোর ব্যবস্থা নিতে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এর আগে ‘টায়ার টু’ লকডাউন দেওয়া হয়েছিল। অর্থাৎ এর আগের লকডাউন ছিল হাই এলার্ট। তবে এবারে দেওয়া হয়েছে ‘টায়ার থ্রি’, অর্থাৎ ‘ভেরি হাই এলার্ট’, যা ইংল্যান্ডের সর্বোচ্চ সতর্কতা।
লকডাউনের আগেই বাড়ির বাইরে বেশি মানুষের মেলামেশা নিষিদ্ধ করা হয়েছিল লন্ডনে। এমনকি বলা হয়েছিল বাড়ির বাগানেও একসাথে অনেকে লোক জমায়েত হতে পারবে না। তবে এ লকডাউনে খোলা থাকছে খাদ্যসামগ্রীর দোকান।
লন্ডনের মেয়র সবাইকে বিধিনিষেধ মানার আহ্বান জানিয়েছেন। তবে নতুন এ লকডাউনে থাকছে আগের চেয়ে ভিন্নতা। ক্রিসমাস উপলক্ষে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত একত্রিত হতে পারবে তিন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার রাতে পাবের সামনে নাচতেও দেখা যায় দুই নারীকে। তবে এমন দৃশ্য দেখে কে বলবে দেশজুড়ে করোনা সংক্রমণের ভয়াবহতা রয়েছে। করোনা মহামারির আগের অবস্থায় যেমন অবাধে চলাফেরা ছিল এ যেন ওই অবস্থা। নেই কোনো মাস্ক, নেই সামাজিক দূরত্ব। তবে লকডাউন শুরুর ঠিক আগ মুহূর্তে রাস্তায় রাস্তায় পুলিশি টহলও চোখে পড়ে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা