ব্রিটেনে কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘুরা করোনার টিকা নিতে অনাগ্রহী
জাতিগত সংখ্যালঘু ও নিম্ন আয়ের ব্যক্তিরা সবচেয়ে বেশি করোনাভাইরাসের ঝুঁকিতে থাকলেও তাদের মধ্যেই টিকা গ্রহণ নিয়ে অনাগ্রহ সবচেয়ে বেশি। রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথের (আরএসপিএইচ) এক গবেষণায় এ তথ্য উঠে আসে বলে জানায় ব্রিটিশ অনলাইন ডেইলি মেইল ও গার্ডিয়ান।
মোট ৭৬ শতাংশ ব্রিটিশ বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা করোনার টিকা গ্রহণ করবেন। অন্যদিকে কালো, এশীয় ও অন্যান্য সংখ্যালঘুদের ক্ষেত্রে এই হার ৫৭ শতাংশ। ৭৯ শতাংশ শ্বেতাঙ্গ বলেছেন, তারা টিকা গ্রহণ করবেন। ব্রিটেনে টিকার ওপর অনাস্থা সবচেয়ে বেশি এশীয়দের মধ্যে। মাত্র ৫৫ শতাংশ এশীয় বলেছেন, তারা টিকা গ্রহণ করবেন।
তবে কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ৩৫ শতাংশ বলেছেন, যদি তাদের চিকিৎসক টিকার বিষয়ে তাদের আরও বেশি তথ্য দেন তবে তারা মত পরিবর্তন করে টিকা গ্রহণ করতে পারেন। অন্যদিকে প্রথমেই টিকাগ্রহণে অনাগ্রহ দেখানো শ্বেতাঙ্গদের মধ্যে এই হার ১৮ শতাংশ। আয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ নিম্ন আয়ের ব্যক্তিরা টিকা নিতে রাজি হয়েছেন, উচ্চ আয়ের ব্যক্তিদের মধ্যে এই হার ৮৪ শতাংশ। আরএসপিএইচ-এর প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যারিয়ট বলেন, সমীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগের এবং একই সঙ্গে বিস্ময়ের। এতদিন আমরা জেনেছি যে, জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রতি প্রত্যেক সম্প্রদায়ের আস্থার ধরন আলাদা আর এখন দেখছি সংখ্যালঘু ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়গুলোকে উদ্দেশ্য করে টিকা বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। অথচ তারাই সবচেয়ে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে আছেন। আমাদের শিগগিরই তাদের সঙ্গে কাজ করতে হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা