ইসরায়েলকে এবার মাথায় চেপে বসার সুযোগ করে দিচ্ছে আমিরাত!
আমেরিকার কাছ থেকে এফ-৩৫ জঙ্গিবিমান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির এফ-৩৫ জঙ্গিবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে।
লন্ডন-ভিত্তিক আরব সংবাদ সংস্থা আল-আরাবি আল-জাদিদ জানিয়েছে, আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে। এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গিবিমান চালনার বিষয়টি তদারকি করবে।
কোনও কোনও পশ্চিমা সূত্র জানিয়েছে, ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে সেজন্য সংযুক্ত আরব আমিরাত এ প্রস্তাব দিয়েছে। আবু ধাবি হয়তো ভেবেছে, ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে এফ-৩৫ দিতে বাধা দেবে না। সূত্রটি জানিয়েছে, এরইমধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল।
পর্যবেক্ষকদের মতে, আবু ধাবির এ প্রস্তাবের কারণে হয়তো আমেরিকার কাছ থেকে এফ-৩৫ কেনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে কোনও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। কিন্তু এর মাধ্যমে আবু ধাবি একটি কৌশলগত ভুল করে বসল। কারণ এর ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাথায় চেপে বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে।
সংযুক্ত আরব আমিরাত গত ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কাছ থেকে আরব আমিরাতের এফ-৩৫ জঙ্গিবিমান কেনার বিরোধিতা করেছে তেল আবিব। সূত্র: মেহের নিউজ এজেন্সি


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা