নাইজেরিয়ার অপহৃত ৩ শতাধিক শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ার অপহৃত ৩ শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। ক্যাটসিনা রাজ্য গভর্নর এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, গেল সপ্তাহে অপহৃত হওয়া ৩৪৪ শিক্ষার্থীকে গহীন জঙ্গলে বোকো হারামের কাছে থেকে উদ্ধার করা গেছে।
তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান ক্যাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র।
বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন আরও জানায়, শিক্ষার্থীদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
গভর্নর আমিনু বেল্লো মাসারি বলছেন, ‘জামফারা রাজ্যের রুগু বনে আটক করে রাখা হয়েছিল তাদের। আমরা ৩৪৪ জনকেই উদ্ধার করতে পেরেছি।’
তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তদন্ত করে নিশ্চিত করতে পারেনি যে, অপহৃত হওয়া সব শিক্ষার্থীদের উদ্ধার করা সম্ভব হয়েছি কি না।
এর আগে প্রেসিডেন্টের দফতর জানায়, আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তি দেয়া হয়েছে। তবে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম যাদের গুম করেছিল তাদের সবাইকে উদ্ধার হয়েছে কি না বিষয়টি পরিষ্কার করেনি।
গভর্নর মাসারি জানান, যে জায়গায় শিক্ষার্থীদের অবরোধ করে রাখা হয়েছিল ওই স্থানের সন্ধান পায় নাইজেরিয়ার বাহিনী। অনেকে শিক্ষার্থী থাকায় কোন গুলি না চালাতে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছিল।
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত শিশুদের আমরা ভালো ভাবেই উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ জন্য যৌথবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানাই। অভিযান চলাকালে নির্দেশনা অনুযায়ী একটি গুলিও চালায়নি তারা।’
নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ইব্রাহিম কাতসিনা ফরাসি বার্তাসংস্থা এফপি-কে জানায়, জামফারার গহীন বনে সাঁড়াশি অভিযানে চালিয়ে ৩৪৪ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জায়গাটি এখনো ঘিরে রেখেছে নিরাপত্তা সদস্যরা। কোন প্রাণহানি ছাড়া তাদের উদ্ধার হওয়ায় সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানান এ মুখপাত্র।
প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানায় নাইজেরিয়া সরকার।
এদিকে, সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থীদের পরিবার।
গত শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ক্যাটসিনা রাজ্যের কানকারা এলাকায় গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের ওই বিদ্যালয়ে অতর্কিত হামলা চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। বিদ্যালয়ে থাকা ৮ শতাধিক শিক্ষার্থীর প্রায় অর্ধেক হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এদের মধ্যে ৩ শতাধিক শিক্ষার্থী নিখোঁজ ছিল। এরপর প্রায় এক সপ্তাহের অভিযানে তাদের উদ্ধার করা হলো।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা