সফলভাবে মহাকাশে পাড়ি দিল ইসরোর সিএমএস-০১
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কমিউনিকেশন স্যাটেলাইট সিএমএস-০১ মহাকাশে পাড়ি দিয়েছে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলএভির মাধ্যমে সফলভাবে মহাকাশ পাড়ি দিল এই সিএমএস-০১। এটি ইসরোর ৫২তম পিএসএলভি মিশন।
বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৩.৪১ মিনিটে শ্রীহরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে পাড়ি দেয় পিএসএলভি সি-৫০। এদিন টুইট করে এই তথ্য শেয়ার করে ইসরো।
ইসরো জানায়, শ্রীহরিকোটর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হলো পিএসএলভি। এর আগে ইসরো জানিয়েছিল, এই স্যাটেলাইট মূলত এক্সটেন্ডেড সি ব্যান্ড কমিউনিকেশান লিংক স্থাপন করবে মূল ভারতসহ আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপের সঙ্গে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এটি ভারতের ৪২তম স্যাটেলাইট। সাত বছর ধরে এটি কাজ করবে বলে ইসরো জানিয়েছে।
সিএমএস-০১ আগে জিস্যাট-১২আর নামে পরিচিত ছিল। ১৪১০ কেজি ওজনের স্যটেলাইটটির আসল নাম GSAT-12R। এটি পৃথিবী থেকে ৩৫,৭৮৬ কিলোমিটার দূরে জিওস্টেশনারি কক্ষপথে স্থাপন করা হবে। ৪৪ মিটার লম্বা স্যাটেলাইটটিতে চারটি শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এক্স এল কনফিগারেশনের এই পিএসএলভি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে।
নভেম্বর মাসেই ভারতের আর্থ অরজারভেশন স্যাটেলাইট বা ইওএস-০১ নিয়ে যাত্রা করে পিএসএলভি। সঙ্গে ছিল আরও বিভিন্ন দেশের মোট ৯টি স্যাটেলাইট।
ভারতীয় সময় ৩.০২ মিনিট নাগাদ লঞ্চ করার কথা থাকলেও, কিছু কারণে তা ১০ মিনিট পিছিয়ে যায়। ইসরোর পক্ষ থেকে দেওয়া রিপোর্ট জানায়, ইওএস-০১ সফলভাবে পিএসএলভি সি ৪৯র চতুর্থ পর্যায়ে আলাদা হয়েছে এবং সফলভাবে কক্ষপথে স্থাপিত হয়েছে।
এই উপগ্রহগুলোর সঙ্গে ছিল ভারতের রাডার ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১। পিএসএলভি সি-৪৯ লঞ্চারটি ৪৪.৫ মিটার লম্বা। ভারতের এই উপগ্রহ দেশের সব ধরনের আবহাওয়ার ছবি পাঠাতে সক্ষম। দিন বা রাত উভয় সময়েই ছবি পাঠাতে পারবে ভারতের রাডার ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা