মালয়েশিয়ায় ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষের প্রস্তুব দেয়ায় ১ বাংলাদেশির জেল ও জরিমানা
কয়েকজন বাংলাদেশির পক্ষ হয়ে অনৈতিক সুবিধা নিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক কর্মকর্তা কে ৮৫০০ রিংগিত ঘুষ প্রস্তাব করে বিপাকে পড়েছেন মো. রানা আহমেদ (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি। পুলিশ রানাকে ঘুষ প্রস্তাবের অভিযোগে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
গত সোমবার কুয়ালালামপুরের দায়রা আদালতে হাজির করা হলে বিচারক আজুরা আলভি রানাকে ১০ হাজার মালয়েশিয়ান রিংগিত যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকা জরিমানা করেন। এই জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ১ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বেরিতা হারিয়ান সুত্রে জানা গেছে, গত পহেলা নভেম্বর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) ইমিগ্রেশন অফিসে বিমান প্রবেশিকা নিয়ন্ত্রণ ইউনিটে একজন ইমিগ্রেশন অফিসারকে রানা আহমেদ মালয়েশিয়ান ৮৫০০ রিংগিত ঘুষ দিতে চেয়েছিলেন এবং এর বিনিময়ে ৮ জন বাংলাদেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর সুবিধা চেয়েছিলেন। ওই ৮ জনের হাতে কোন বৈধ ডকুমেন্টস ছিল না নিজ দেশে ফিরে যাওয়ার।
রানা আহমেদ আদালতে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। তিনি মালয়েশিয়ায় সবজি ব্যবসা করেন। দেশে তার দুটি সন্তান রয়েছে এবং তার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে এজন্য তাকে যেন কারাদণ্ড দেওয়া না হয়।
এসময় বিচারক আজুরা আলভি বলেন, দন্ডবিধির ২১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এই আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা অর্থদন্ডের বিধান রয়েছে। আপনি দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় বসবাস ও রোজগার করছেন। আপনাদের উচিত এই দেশের আইন কানুনকে সম্মান করা। আপনাকে বিশেষ বিবেচনায় উপরোক্ত দণ্ড দেওয়া হয়েছে ভবিষ্যতে আর ভুল করবেন না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা