বাড়িতে ডেকে ৯ জনকে হত্যা, কে এই 'টুইটার কিলার' তাকাহিরো?
সিরিয়াল কিলিংয়ের ঘটনা বিশ্বের ইতিহাসে নতুন নয়। এমন উদাহরণ রয়েছে অনেক। আর মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এমনই এক সিরিয়াল কিলারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাপানে। তবে এই ক্ষেত্রে পন্থাটা অভিনব।
পরপর ৯ টা খুন করেছে জাপানের 'টুইটার কিলার' নামে পরিচিত তাকাহিরো শিরাইশি। এদিন তার সাজা ঘোষণার দিন আদালতে উপচে পড়েছিল ভিড়। আমজনতার জন্য যেখানে বরাদ্দ মাত্র ১৬টি আসন, সেখানে উপস্থিত ছিল ৪৩৫ জন।
জানা যায়, তাকাহিরো নাকি নিজেই স্বীকার করেছিল এইসব খুনের কথা। নিজের অ্যাপার্টমেন্টেই রেখেছিলেন সেসব মৃতদেহ। মানসিক বিকারগ্রস্ত ভয়ঙ্কর এই সিরিয়াল কিলারকে মৃত্যুদণ্ডের আদেশ দিল টোকিওর এক আদালত। কে এই তাকাহিরো শিরাইশি?
২০১৭ সালে গ্রেফতার করা হয় এই ব্যক্তিকে। তারপর থেকেই চলছিল বিচারে প্রক্রিয়া। অবশেষে ২০২০ সালে সাজা দেওয়া হল তাকে।
তার অ্যাপার্টমেন্ট থেকে ৮ নারী ও ১ জন পুরুষের দেহ উদ্ধার করেছিল পুলিশ। তারপরই তাকে গ্রেফতার করা হয়।
অবসাদে ভুগতে ভুগতে অনেকেই আত্মহত্যা প্রবণ হয়ে পড়েন। মৃত্যুকেই বেছে নেওয়ার চেষ্টা করেন। সেরকম কাউকেই বেছে নিত তাকাহিরো। কেউ আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলেই তারা হয়ে উঠতেন তার ‘টার্গেট’।
কেউ যখন সোশ্যল মিডিয়ায় আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করতেন, তাদেরকে বাড়িতে ডেকে আনত তাকাহিরো। তাই তাকে 'টুইটার কিলার'-এর তকমা দেওয়া হয়।
তাকাহিরো ওইসব লোকজনকে বলত যে, সে তাদের সাহায্য করতে পারে নিজের জীবন শেষ করার ক্ষেত্রে। কখনও এমনও বলত, সেও আত্মহত্যা করবে তাদেরই সঙ্গে। তার সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ। সোশ্যাল মিডিয়ায় তাকাহিরোর নাম 'হ্যাং ম্যান'।.
বাড়িতে ডেকে ওই ৮ কিশোরী ও তরুণিকে ধর্ষণ করে হত্যা করে এই তাকাহিরো। মৃতদের বয়স ১৫ থেকে ২৬ বছরের মধ্যে। আর এক তরুণির বয়ফ্রেন্ডকেও চুপ করাতে হত্যা করে সে।
অঙ্গপ্রত্যঙ্গ কেটে তাদের খুন করত তাকাহিরো। তাদের যুক্তি ছিল, নিহতরা সকলেই সোশ্যাল মিডিয়ায় জীবন শেষ করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তাই তাদের সাহায্য করত তাকাহিরো।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা