ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর আরও ৩৮টি সুপারসনিক মিসাইল
সীমান্তে চোখ রাঙাচ্ছে দুই প্রতিবেশী। হামলা হতে পারে সমুদ্রপথেও। তাই যুদ্ধ জাহাজগুলোকে আরও শক্তিশালি করতে পদক্ষেপ নিয়েছে ভারতীয় নৌবাহিনী।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ৩৮টি সুপারসনিক ব্রাহ্মস মিসাইল পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী। যা বিশাখাপত্তনমে নির্মীয়মান যুদ্ধ জাহাজে মোতায়েন থাকবে। দ্রুত এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করার চেষ্টা চলছে। সরকারি সূত্রে খবর, এই ৩৮টি সুপারসনিক ক্রজ মিসাইল নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে ১ হাজার ৮০০ কোটি রুপির প্রয়োজন। সেই অর্থ চেয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাহিনী। প্রতিরক্ষামন্ত্রণালয় দ্রুত এই প্রস্তাবে অনুমোদন দেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এই সুপারসনিক ক্রুজ মিসাইলগুলো ৪৫০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজে ইতোমধ্যে ব্রাহ্মস মিসাইল ইনস্টল করা হয়েছে। যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, শত্রুদের ওপর হামলা চালাতে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে কার্যকরী অস্ত্র ব্রাহ্মস মিসাইল। তাই আরও সুপারসনিক মিসাইল অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হল ভারতীয় নৌবাহিনী।
সম্প্রতি একাধিকবার এই সুপারসনিক মিসাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে ডিআরডিও। আর প্রতিবারই তারা সফল হয়েছে। গত ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অত্যাধুনিক ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় ভারত। এটি লক্ষ্যভেদ করতে সফল হয়। এর আগে ওই ক্ষেপণাস্ত্রের একদফা পরীক্ষা হয়ে গিয়েছিল অক্টোবরে। তবে চূড়ান্তভাবে তা পরখ করে নিতেই ছিল এদিনের পরীক্ষা।
প্রসঙ্গত, ব্রাহ্মস ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রের নিশানা নিখুঁত। ২০০৬ সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় এটি। প্রাথমিকভাবে এর মারণ ক্ষমতা ২৯০ কিলোমিটার থাকলেও এখন তা ৪৫০ কিমি দূরেও গিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম বলে জানা গেছে। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রাহ্মস তৈরি করে ফেলার পর গোটা বিশ্বের সমর বিশারদদের নজর কেড়ে নিয়েছে এই ক্রুজ মিসাইল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা