মাউন্ট এভারেস্টে আবহাওয়া কেন্দ্র স্থাপনের দুঃসাহসিক অভিযান
মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু কেমন হতে পারে সেখানকার প্রতিদিনকার আবহাওয়া?
এই প্রশ্নের উত্তরের খোঁজেই গত বছর একদল দুঃসাহসী বিজ্ঞানী ও শেরপা সর্বোচ্চ এ চূড়ার বিপজ্জনক অঞ্চলে আবহাওয়া কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে রওনা দেন।
এভারেস্টের ৮ হাজার ৪৩০ মিটার উচ্চতায় তারা আবহাওয়া কেন্দ্র স্থাপনের কাজ করেন, যা এভারেস্ট সামিটের উচ্চতার চেয়ে মাত্র ৪০০ মিটার নিচেই অবস্থিত। তবে শেষ মুহূর্তে আবহাওয়া কেন্দ্র স্থাপনের কাজও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। এভারেস্টের চূড়ায় ওঠার জন্য পর্বতারোহীদের দীর্ঘ সারির পেছনে ন্যাশনাল জিওগ্রাফিক ও রোলেক্স এক্সপেডিশন দল ঠান্ডায় জমে যেতে থাকেন। যখন তারা আবহাওয়া কেন্দ্র স্থাপনের জন্য নির্ধারিত জায়গায় পৌঁছান, ততোক্ষণে তাদের সকলেরই ঠান্ডায় জমে কাহিল অবস্থা।
লওবোরো ইউনিভার্সিটির টম ম্যাথিউস এ অভিযানের ব্যাপারে বলেছিলেন, “প্রায় মাইনাস ৩০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ফ্রস্টবাইট হওয়া থেকে রক্ষা পেতে আমরা বারবার সামনে পেছনে হাঁটছিলাম। আমাদের ব্যাটারিও ঠান্ডায় জমে কাজের জন্য অনুপযুক্ত হয়ে গিয়েছিল।”
তবে ভাগ্যক্রমে তাদের দলের এক সদস্য ফুটাসি শেরপার দেহ তাপমাত্রা তখনো কিছুটা বজায় থাকায় তিনি ব্যাটারিগুলোর তাপমাত্রা বৃদ্ধি করতে সক্ষম হন। তারপরই তারা আবহাওয়া কেন্দ্র বসানোর কাজ শেষ করেন।
আবহাওয়া কেন্দ্র বসানোর ফলে পর্বতারোহীরা তাদের সামিটের সময় নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় তথ্য পাবেন। বিজ্ঞানীরাও সরাসরি এ অঞ্চলে জেট স্ট্রিম পর্যবেক্ষণ এবং কিভাবে হিমালয়ের জলবায়ু পরিবর্তন হচ্ছে তার ধারণা পাবেন।
ইতোমধ্যেই বুলেটিন অব দ্য আমেরিকান মেটেওরোলজিক্যাল সোসাইটি জার্নালে প্রাথমিক কিছু তথ্য প্রকাশিত হয়েছে। ঠান্ডায় জমে যাওয়ার মতো আবহাওয়া থাকলেও বিশ্বের সর্বোচ্চ চূড়ার বরফ গলে যাওয়ার সম্ভাবনা আছে এমনটাই নির্দেশ করছে জার্নালে প্রকাশিত ফলাফল। সূত্র: দ্য গার্ডিয়ান


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা