করোনা: উহানের সেই সি ফুড মার্কেট এখনো অবরুদ্ধ
নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল বলা হয়ে থাকে চীনের হুবেই প্রদেশের উহানকে। শহরটির একটি সি ফুড মার্কেটের দিকে বারবার আঙুল উঠে। যদিও বিষয়টি এখনো প্রমাণিত হয়নি।
চীন থেকে ছড়িয়ে পড়া এ মহামারি সংক্রমণের এক বছর পূরণ হতে চলল। দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিশ্বজুড়ে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মৃত্যু ও সংক্রমণের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, লকডাউন উঠে গিয়ে উহান আগের ব্যস্ততায় ফিরে গেলেও এখনো অবরুদ্ধ অবস্থায় আছে সি ফুড মার্কেটটি। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাত থেকে সেটি বন্ধ করে দেয়া হয়।
মার্কেটতে মুরগি, সাপ, খরগোশ, বাদুড়, সামুদ্রিক প্রাণীসহ বিভিন্ন বন্যপ্রাণীর বেচাকেনা হতো। গত বছর ডিসেম্বরের শেষে উহানে নিউমোনিয়ার মতো নতুন একটি ভাইরাস দেখা দেয়। প্রথম আক্রান্ত চারজনের সঙ্গে কোনো না কোনোভাবে ওই বাজারের যোগাযোগ ছিল।
এরপরেই বদলে যায় সবকিছু। ওই রাতেই বন্ধ হয়ে যায় বাজারটি। জানুয়ারির শেষ দিকে পুরো শহরে আরোপ করা হয় লকডাউন। কয়েক ঘণ্টার নোটিশে ঘরবন্দী হয়ে পড়ে মানুষ। ৭৬ দিন পর সেটি তুলে নেয়া হয়।
এর এক দেড় মাসের মধ্যে বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসটি হানা দেয়। ফেব্রুয়ারিতে এর নাম রাখা হয় কভিড-১৯।
অল্প সময়ের মধ্যে ইউরোপের কয়েকটি দেশ রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়। পরবর্তীতে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বেশি সংক্রমিত হয়। এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছে।
করোনা মোকাবিলায় অনেক দেশে এখনো লকডাউন ও কারফিউ জারি থাকলেও উহান গত এপ্রিলেই স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। শহরটিতে প্রাণ পেলেও অবরুদ্ধ অবস্থায় এখনও খালি পড়ে রয়েছে সি ফুড মার্কেটটি।
ভাইরাসটির উৎপত্তিস্থল নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বেইজিংয়ের তর্কযুদ্ধের প্রতীক হয়ে উঠে উহানের এ মার্কেট।
ওই এলাকায় মানুষের প্রবেশ এখনও বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন ওই এলাকা ঘিরে বেষ্টনী দিয়ে রেখেছে। চীনা ঐতিহ্যবাহী পেইন্টিংয়ের পাশাপাশি গাছ লাগানো হয়েছে সেখানে।
করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি প্রতিনিধি দল উহান ও এই মার্কেট পরিদর্শন করবেন বলে শোনা গিয়েছিল। যদিও সেটি আর হয়নি।
এ কাজে কয়েক বছর লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মত। শেষ পর্যন্ত কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
তবে মহামারির উৎসস্থল হিসেবে উহানের নাম বলা হলেও তা বিশ্বাস করেন না সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা।
স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ী চেন বলেন, ‘এটা কোনোভাবেই উহান থেকে হতে পারে না, বরং কেউ এখানে নিয়ে এসেছে। অথবা বাইরে থেকে অন্য কোনো পণ্যের সঙ্গে এসেছে। এখানে শুধু দেখা দিয়েছে।’
সম্প্রতি চীনা কূটনীতিক ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বলছে, তাদের বিশ্বাস ওই মার্কেট থেকে করোনা ছড়ায়নি, বরং রোগের ‘ভিকটিম’ হয়েছে সেটি। অন্য কোনো দেশ এই ভাইরাসের উৎস, সেটি প্রমাণে নানা তত্ত্বও হাজির করা হচ্ছে। যেখানে এসেছে বাংলাদেশ ও ভারতের নামও।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা