মরক্কোর স্বীকৃতি আদায় করতে গিয়ে যে ভয়ঙ্কর খেলায় মাতলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানারকম প্রলোভন দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে রাজি করানোর যে নীতি গ্রহণ করেছেন তার ভয়ঙ্কর পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন।
গত ৪৫ বছর ধরে পশ্চিম সাহারা নামে সাবেক স্প্যানিশ উপনিবেশের নিয়ন্ত্রণ নিয়ে পলিসারিও ফ্রন্টের সঙ্গে মরক্কোর বিরোধ চলছে। আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের এই ভূখণ্ড মরক্কোর দক্ষিণ সীমান্তে অবস্থিত। ইসরায়েলের সঙ্গে মরক্কো যাতে সম্পর্ক স্বাভাবিক করে সেজন্য ট্রাম্প রাবাতের পক্ষ নিয়ে ঘোষণা দিয়েছেন, আমেরিকা ওই এলাকার ওপর মরক্কোর একক সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে। এর বিনিময়ে মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি হয়েছে।
পলিসারিও ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, পশ্চিমা সাহারায় মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
পলিসারিও ফ্রন্টের সঙ্গে সুর মিলিয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বোগদানোভ শুক্রবার মস্কোয় সাংবাদিকদের বলেছেন, আমেরিকার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এদিকে পশ্চিমা সাহারায় আলজেরিয়ার ভূ-রাজনৈতিক স্বার্থ থাকায় দেশটি এতদিন কঠোরভাবে পলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে এসেছে। আঞ্চলিক প্রতিপক্ষ মরক্কোর পক্ষে আমেরিকার মত পরাশক্তি সরাসরি অবস্থান নেওয়ায় আলজেরিয়া এখন বিকল্প কোনও বড় শক্তিকে পক্ষে আনার চেষ্টা করবে। সেরকম প্রেক্ষাপটে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বোগদানভের এই বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, আরব বিশ্ব এবং পূর্ব ভূমধ্যসাগর এলাকায় রাশিয়া নিজের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছে। সেক্ষেত্রে ইসরায়েলের মরক্কোর স্বীকৃতি আদায় করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন বলেই পর্যবেক্ষকদের ধারণা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা