বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্পকে আমন্ত্রণ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার অভিষেক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন। বাইডেন জানান, আমি আশা করছি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত না থাকলে তার স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন বাইডেন।
এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প ফের নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। ট্রাম্পের অভিযোগ, মার্কিন নির্বাচনে এত বড় কারচুপি, এর আগে কখনো হয়নি। নির্বাচনী কর্মকর্তাদের সমালোচনা করে ট্রাম্পের বক্তব্য, কারচুপি আটকানোর জন্য কোনো ব্যবস্থাই নেয়নি তারা। যদিও নিজের বক্তব্যের সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। আদালতও ট্রাম্প এবং রিপাবলিকানদের অভিযোগ খারিজ করে দিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্টেরও সমালোচনা করেন ট্রাম্প। তার প্রশ্ন, কেনো সুপ্রিম কোর্ট নির্বাচনী পদ্ধতিতে হস্তক্ষেপ করবে না? সুপ্রিম কোর্টে দেওয়ার মতো তার হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলে সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প। বলেছেন, আগামী ছয় মাসেও তার মন বদলাবে না (নিজের হার স্বীকার)। ট্রাম্পের সাক্ষাৎকারের পর বেশকিছু প্রশ্ন আলোচনায় উঠে এসেছে। যেভাবে তিনি আদালত ও সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন, তা আদৌ দেশের প্রেসিডেন্ট করতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তবে একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, ট্রাম্প মুখে যাই বলুন, ক্ষমতা যে তিনি ছেড়ে দেবেন, তা মোটামুটি স্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর বা প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠান আগেও প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্টরা। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস এবং অ্যান্ড্র– জনসন উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা