ফের টুইট, পরাজয় স্বীকার করবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরাজিত হওয়ার কথা কখনো স্বীকার করবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে গতকাল সোমবার মধ্যরাতে দেওয়া আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না। ভুয়া ব্যালটের কাছে তিনি কখনো পরাজয় মেনে নেবেন না। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মনে রাখবেন, জিএসএ দুর্দান্ত এবং এমিলি মারফি দারুণ কাজ করেছে। তবে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটি জিএসএ ঠিক করে দেয় না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, এখনো সুপ্রিম কোর্টের দিকে হয়তো তাকিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছে। এ চিঠি দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি জিএসএ প্রধান এমিলি মারফিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। টুইট বার্তায় পরাজয় মেনে না নেওয়ার কথা বলা হলেও ধরে নেওয়া হচ্ছিল, ট্রাম্প নমনীয় হয়েছেন। মুখ রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে পরোক্ষভাবে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার কাছাকাছি চলে এসেছেন। পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ার রাজ্যের ইলেকটোরাল ভোট সার্টিফিকেশনের পর অঙ্কের হিসেবে ট্রাম্পের কাছে নির্বাচনে জয় দাবি করার মতো অঙ্ক মেলানোর সুযোগ অবশিষ্ট নেই। পেনসিলভানিয়া নিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর সার্কিট কোর্টে গেছেন ট্রাম্প। সেখান থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী।
ভোটে অনিয়মের মাধ্যমে ভোটারদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের আবেদনে। রাজ্যের ভোট বাতিল করে রাজ্য আইনসভার সদস্যদের ইলেকটোরাল ভোট নিয়ে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রাজনৈতিক ও আইন বিশ্লেষকেরা এ নিয়ে ট্রাম্পের সফল হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।
গতকাল সোমবার মধ্যরাতের দিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা টুইট বার্তার আগেই ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বাইডেন-হ্যারিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানানো হয়েছে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিভাগটির পক্ষ থেকে দ্রুততার সঙ্গে বিধি অনুযায়ী সব কাজ শুরু করা হবে। প্রথা ও বিধি অনুযায়ী প্রেসিডেন্ট–ইলেক্ট জো বাইডেন এখন থেকে প্রতিদিনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য পাবেন ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের কাছ থেকে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা