বাদশাহ সালমান-এরদোয়ান ফোনালাপ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সৌদিতে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলন ঘিরে শুক্রবার দিনের শেষভাগে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
তুর্কি প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, ‘এরদোয়ান এবং সালমান সম্পর্কোন্নয়ন এবং বিভিন্ন বিষয় সমাধানে আলোচনার চ্যানেল উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।’
দুই নেতা জি-২০ সম্মেলন নিয়েও আলোচনা করেছেন। সংগঠনটির বর্তমান সভাপতি সৌদি আরব।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, জি-২০টির কাঠামোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা গ্রহণের বিষয়ে এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন বাদশাহ সালমান।
গত কয়েক বছর ধরে সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
গত এক বছর ধরে তুর্কি পণ্য আমদানিতে সৌদি আরবে অঘোষিত বয়কট চলছে বলে তুর্কি ও সৌদি ব্যবসায়ীরা মনে করছেন।
তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সৌদির ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার পর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে ‘শীতল’ সম্পর্ক বিবেচনায় তুরস্কের সঙ্গে দূরত্ব কমানোর উদ্যোগ নিয়েছে রিয়াদ।
এরদোয়ানকে বাদশাহ সালমানের ফোন তারই ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে তুরস্কের ইজমিরে ভয়াবহ ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহেরও নির্দেশ দিয়েছিলেন সৌদি বাদশাহ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা