বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। এছাড়া সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত মোট মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এপর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২১১ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা রবিবার এক কোটি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্র এক কোটি কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা অতিক্রম করে ৮ নভেম্বর। দেশটিতে গত ১১ দিন ধরে টানা প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সাত দিনে নতুন আক্রান্তের গড় সংখ্যা রবিবার এক লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নতুন ১০ লাখ রোগী যুক্ত হয়েছে। আর রবিবার পর্যন্ত দৈনিক গড় মৃত্যু ৮২০ জন। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়েছে ৩৩ শতাংশ।
ব্রাজিলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা রোববার এক লাখ ৬৫ হাজার ৭৯৮ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২১ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে।
লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩০৭ জন। যার ফলে দেশজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনে।
রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৬৩৫ জন, যা বিশ্বের মাঝে তৃতীয় সর্বোচ্চ।
চতুর্থ সর্বোচ্চ ৯৮ হাজার ২৫৯ রোগী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগী ১০ লাখ তিন হাজার ২৫৩ জন, যা বিশ্বে ১১তম সর্বোচ্চ।
মৃত্যের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে এ সংখ্যাটি দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৮ জনে। সেখানে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ১৩ লাখ ৪৭ হাজার ৯২২ রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯৪ জনে।
এছাড়া, নতুন করে এক হাজার ৮৩৭ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৩২ হাজার ৩৩৩ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে ২৬ আগস্ট। আর মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা