ফের সেলফ আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী
মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। ব্রিটেনের অবস্থাও ফের ভয়াবহ আকার নিচ্ছে। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এমন অবস্থার মধ্যে ফের আইসোলেশনে রাখা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, সম্প্রতি করোনায় সংক্রমিত এক সংসদ সদস্যের করোনা পজিটিভ আসে। তার আগেই ওই এমপির সংস্পর্শে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ কারণে দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) তাকে সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে।
গত বৃহস্পতিবার অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট সময় কাটিয়েছিলেন জনসন। পরবর্তীতে লির দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।
এদিকে রোববার রাতে এক টুইট বার্তায় জনসন বলেন, ‘আজ রাতে আমি এনএইচএস টেস্ট করিয়েছি। সুতরাং আমাকে অবশ্যই সেলফ আইসোলেশনে থাকতে হবে। কারণ ইতোমধ্যেই আমি এমন একজনের সংস্পর্শে ছিলাম যার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।’
তিনি আরো বলেন, ‘আমার দেহে করোনার কোনো লক্ষণ ধরা পড়েনি। তবে আমি সব ধরনের বিধি-নিষেধ অনুসরণ করছি। সরকারের মহামারি বিষয়ক সংস্থার প্রধান হিসেবে আমি এখনও দায়িত্ব পালন করে যাব।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণ নেই। সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমমন্ত্রী তার দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, মগত এপ্রিলে করোনা সংক্রমিত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে সসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পর বরিস জানিয়েছিলেন, চিকিৎসকদের একান্ত চেষ্টায় তিনি সুস্থ হয়েছেন। এমন অবস্থা হয়েছিল যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সে যাত্রায় বেঁচে যান তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা