ভ্যাকসিন ঠিক কবে পাওয়া যাবে?
ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার সোমবার জানিয়েছে, তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে সাফল্য পেয়েছে এবং কভিড-১৯ প্রতিরোধে এটা ৯০ শতাংশেরও বেশি কার্যকর। যদিও তাদের ট্রায়াল এখনো শেষ হয়নি এবং তারা আরো বিশদ উপাত্তের জন্য ট্রায়াল চালিয়ে যাচ্ছে।
বিজনেস ইনসাইডারের অ্যান্ড্রু ডান জানিয়েছেন, এক বছরেরও কম সময়ের মধ্যে একেবারে নতুন একটা ভাইরাসের ভ্যাকসিন তৈরির ইতিহাস সৃষ্টি হচ্ছে। এর আগে কখনো এমন সাফল্য অর্জন করা যায়নি। তবে একটি কার্যকর ভ্যাকসিন তৈরির ঘোষণা আর সেটা বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছানো দুটি ভিন্ন বিষয়।
ফাইজার পরবর্তী কার্যক্রমে এগোনোর আগে আরো বিস্তারিত উপাত্ত সংগ্রহ করতে চায়। তাদের ভাষ্যমতে, নভেম্বরের মাঝামাঝি তাদের হাতে আরো উপাত্ত উপলব্ধ হবে। এর অর্থ হলো চলতি মাসেই ফাইজারের চূড়ান্ত ট্রায়ালের বিস্তারিত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা যায়।
এরপর সেই উপাত্ত মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনে (এফডিএ) জমা দিয়ে জরুরি অনুমোদন চাওয়া হবে। এফডিএ সেগুলো যাচাই-বাছাই করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটা করতে এফডিএ কত সময় নেবে এখনো তা স্পষ্ট নয়। তবে আগে থেকেই সংস্থাটি বলে আসছে, তারা অনুমোদনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায়। যদিও প্রথম অনুমোদন কেবল স্বাস্থ্যসেবাকর্মী, বয়স্ক ও অন্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুর্বল জনগোষ্ঠীর জন্য দেয়া হতে পারে।
আগে থেকেই উৎপাদন শুরু করায় ফাইজার জানিয়েছিল, এ বছরই কিছু ডোজ সরবরাহ করা যেতে পারে। যদিও পুরো বিশ্বের জন্য সেটা কেবল পাঁচ কোটি ডোজ। আর প্রত্যেক ব্যক্তির জন্য দুটি ডোজ প্রয়োজন হওয়ায় সেটা কেবল আড়াই কোটি মানুষের জন্য উপলব্ধ হবে। তাদের ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে তিন সপ্তাহের ব্যবধান থাকবে।
২০২১ সালে ভ্যাকসিনটির সর্বোচ্চ ১৩০ কোটি ডোজ উৎপাদন করা যাবে। তবে আগামী বছর ভ্যাকসিনটি উচ্চঝুঁকিপূর্ণ নয়, এমন মানুষদেরও দেয়া হবে। সেক্ষেত্রে এরই মধ্যে ফাইজারের থেকে ভ্যাকসিন কিনে রাখা দেশগুলো ভ্যাকসিনটি পেতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ আরো কয়েকটি দেশ ফাইজারের ভ্যাকসিন নেয়ার চুক্তি করেছে।
আর এ ভ্যাকসিনটি অতি ঠাণ্ডা তাপমাত্রায় স্থানান্তরিত করতে হবে। ভ্যাকসিনের ডোজগুলো স্থানান্তরিত করতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসেরও কম তামপাত্রার প্রয়োজন হবে। সুতরাং কিছু জায়গায় ভ্যাকসিনটি দ্রুত পৌঁছানো কঠিন হতে পারে। এছাড়া কাচের বোতলের সংকটও ভ্যাকসিন উৎপাদন ও স্থানান্তরকে বাধাগ্রস্ত করতে পারে।
এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, সিনোভ্যাক, নভোভ্যাক্সসহ আরো কয়েকটি সংস্থা তাদের ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়াল পরিচালনা করছে। খুব দ্রুতই এ ভ্যাকসিনগুলোর ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা