বাইডেন-কমলাকে অভিনন্দন ওবামার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়ে টুইটে ওবামা লেখেন, ‘বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আমাদের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভিনন্দন জানানোর চেয়ে গর্বের আর কিছু নেই।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ইঙ্গিত দিয়েছে, তাদের প্রার্থী পরাজয় স্বীকার করবেন না। শনিবারের (৭ নভেম্বর) ফলাফলে ১৯৯০ সালের পর ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম হার এটি। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করলেন বাইডেন।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৭৩টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন। বর্তমান ফল অনুযায়ী ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। গত দুদিনের বেশি সময় ধরে ২৬৪ ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়েছিলেন বাইডেন। এগিয়ে ছিলেন নেভাদায়। সেখানে ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। ধারণা করা হয়েছিল সেখানে ট্রাম্পকে হারিয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাবেন তিনি। কিন্তু সেখানকার ফলাফল এখনো আসেনি। জর্জিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে যান বাইডেন। ইলেকটোরাল সংখ্যা ১৬টি। তারপর শনিবার পেনসিলভেনিয়ায় এগিয়ে যান বাইডেন। সেখানে ইলেকটোরাল কলেজ সংখ্যা ২০টি। শনিবার স্থানীয় সময় দুপুরে পেনসিলভেনিয়ার রাজ্যের ভোট গণনা শেষ হয়। তারপর বাইডেনের জয়ের আনঅফিসিয়াল তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। ভোট গণনা শেষ হওয়ার আগে নিজেকে জয়ী দাবি করেন ট্রাম্প। পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কারচুপি, প্রতারণার অভিযোগ তোলেন। রিপাবলিকানরা মামলাও করেন বেশ কয়েটি রাজ্যে। ট্রাম্প এই নির্বাচনে অবৈধ ভোটের অভিযোগ করে শনিবার এক টুইটে ট্রাম্প লেখেন, 'মঙ্গলবার রাত ৮টার পর কয়েক হাজার অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে।' তিনি আরও লেখেন, ‘নির্বাচনের দিন পেনসিলভানিয়া ও এরকম আরও অন্য রাজ্য, যেখানে খুব অল্প ব্যবধান ছিল, সেখানকার ফলাফল সম্পূর্ণ ও পুরোপুরিভাবে পাল্টে দেওয়া হয়েছে।’
ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযোগ 'বিভ্রান্তিকর' ও 'বিতর্কিত' হতে পারে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট পড়েছিল প্রায় ১০ কোটি। এরপর গত মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ হয়।
যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। তিনিই দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। কৃষ্ণাঙ্গ বাবা আর ভারতীয় মায়ের সন্তান হ্যারিস ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোমোক্র্যাটিক দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরে বাইডেন তাকে রানিংমেট করেন। হ্যারিস যুক্ত হওয়ায় বাইডেনের নির্বাচনী প্রচারের গতি অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতীয় আমেরিকানদের কাছে ডেমোক্র্যাটিক দলের জনপ্রিয়তা বাড়ে। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। তখন এটা আরও বড় রেকর্ড।
কমলা যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। ১৯৯০ সালে তিনি ওকল্যান্ডে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন; ২০১৪ সালে পুনঃনির্বাচিত হন। ২০১৬ সালের সিনেট নির্বাচনে লোরেটা সানচেজকে পরাজিত করে বারবারা বক্সারের উত্তরসূরী হন। এর ফলে তিনি ক্যালিফোর্নিয়ার তৃতীয় নারী সিনেটর হওয়ার পাশাপাশি দ্বিতীয় আফ্রিকান-মার্কিন নারী এবং প্রথম দক্ষিণ-এশীয় বংশোদ্ভূত মার্কিনী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা