মার্কিন নির্বাচন: ভোট গণনা হচ্ছে সতর্কতায়
যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষ হয়েছে। শেষ পর্যন্ত জো বাইডেনের যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ফলাফল আসতে বাকি থাকা ৪টি অঙ্গরাজ্যের মধ্যে যে কোনো একটিতে জিতলেই জয় হবে ডেমোক্র্যাটদের। এদিকে, দ্রুততা নয়; সঠিকভাবে ভোট গণনার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
স্থানীয় সময় (৫ নভেম্বর) বৃহস্পতিবার ফিলিডেলভিয়ায় আগাম ভোট গণনা বন্ধের দাবিতে রাস্তায় নামে কয়েকশ’ মানুষ। এসময় ভোট গণনা অব্যাহত রাখার দাবিতে পাল্টা বিক্ষোভ শুরু করে বাইডেন-সমর্থকেরা। দু’পক্ষের পাল্টাপাল্টি এ অবস্থানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিক্ষোভের মধ্যেই স্যুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোতে চলছে ভোট গণনা। আগাম জরিপের সব ফলই এবার সত্যিই মিলে যাচ্ছে। ২০১৬ সালে হিলারির হেরে যাওয়ার মতো ঘটনা এবার অন্তত ঘটছে না, মনে করছেন বিশ্লেষকরা। ভোট গ্রহণের দু দিন হতে চললেও এখন পর্যন্ত প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের ফলে এগিয়ে জো বাইডেন। যা নিয়ে আত্মবিশ্বাসী এই ডেমোক্র্যাট নেতা। ডেলাওয়্যার অঙ্গরাজ্যে বক্তব্যে বলেন, তিনি এগিয়ে থাকলেও, শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিতে চান না।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড ইতোমধ্যে গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট গেছে তার ঝুলিতে। ২০০৮ সালে গড়া সতীর্থ বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
কয়েকটি অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা হলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, দ্রুততা নয়; সঠিকভাবে ভোট গণনার পাশাপাশি একটি স্বচ্ছ ফলাফল উপহার দেয়াকেই প্রাধান্য দেয়া হচ্ছে। নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা ধরে রাখতে সাবধানতা অবলম্বন করে সতর্কতার সাথে ভোট গণনা করা হচ্ছে।
এক কর্মকর্তা জানান, আইন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর পর্যন্ত আমরা ব্যালট পেপার গণনা করতে পারি। আশা করি, শনিবার থেকে রোববারের মধ্যে ব্যালট গণনা শেষ করতে পারবো।
এদিকে কোনোভাবেই পিছিয়ে থাকা মেনে নিতে পারছেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইলেক্টোরাল পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন, যেসব অঙ্গরাজ্যে বাইডেনের নীল শিবির জিতেছে তা দুর্ভাগ্যের বিষয়। একাধিক টুইট করে ট্রাম্প তার মন্তব্য জানিয়েছেন। তাছাড়া নির্বাচন নিয়ে বিতর্কিত টুইট করায় ট্রাম্পের নির্দিষ্ট টুইট সরিয়েও নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগে মিশিগানে রিপাবলিকান প্রচারণা শিবিরের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা