বাংলাদেশি-আমেরিকান বিজয়ী প্রার্থীদের অভিনন্দন
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার চার বাংলাদেশি মার্কিন নাগরিক অংশ নিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য ও ফলাফলে দুজন বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্যে দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জের সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন। আর সর্বোচ্চ ভোটে নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ হিসেবে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান।
মার্কিন রাজনীতিতে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য বরাবরই রিপাবলিকান পার্টির দখলে। বাংলাদেশি আমেরিকান আবুল খান টানা চর্তুথবার নির্বাচিত হলেন এখানকার স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
আবুল বি খানের জন্ম বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তার স্ত্রী মর্জিয়া খান একজন গৃহিণী এবং এই দম্পতির এক কন্যা ও এক পুত্র। অভিনন্দন আবুল বি খান। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের সন্তান শেখ মোজাহিদুর রহমান চন্দন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
গত ৯ জুন অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার বিরুদ্ধে কেউ নির্বাচনে অংশ নেননি। একই সঙ্গে সিনেট ডিস্টিক্ট্র আসন-৫-এ কোনো রিপাবলিকান প্রার্থীও ছিল না। ফলে শেখ মোজাহিদুর রহমান চন্দন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন। অভিনন্দন চন্দনভাই।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন ডেমোক্র্যাটিক পার্টির বাংলাদেশি নীনা আহমেদ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। নিনা ও তাঁর স্বামী আহসান তাদের দুইকন্যা জোয়া ও প্রিয়াকে নিয়ে ৩০ বছরের বেশি সময় ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। সর্বশেষ প্রাপ্ত ভোটের সংখ্যায় নীনা আহমেদ রিপাবলিকান প্রার্থীর চেয়ে বেশ এগিয়ে আছেন।
টেক্সাস থেকে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডোনা ইমাম। লাল দুর্গ বা রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত টেক্সাসে এবার রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ১৯৭৬ সালে জিমি কার্টারের পর আর কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী এখানে জয় পাননি। এবারের লড়াইয়ে জো বাইডেনের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডোনা ইমাম। লড়াই করে সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন।
টেক্সাসে জন্মগ্রহণকারী ও ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী ডোনা নিজেই একটি ফার্ম দিয়েছেন। সেখানে কাজের পাশাপাশি মার্কিন রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ডোনা ইমামের আগামীর সাফল্যর জন্য শুভকামনা ।
উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হিসেবে মিশিগানের একটি আসন থেকে জয়ী হয়েছিলেন হেনসেন ক্লার্ক। তিনি দু’বছরের এক মেয়াদের বেশি টিকতে পারেননি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা