যে ৫ কারণে জয় পেতে পারেন বাইডেন
ভোট-গণিতের চেয়ে আর কোনো জটিল হিসেব আছে কিনা, এ এক বিতর্কযোগ্য প্রশ্ন। তারপরও বিশ্লেষকরা সহজবোধ্য কিছু আভাস সামনে এনে থাকেন। ঠিক তেমনি, জো বাইডেন কেন জয়ের পথে এগিয়ে থাকবেন, এ নিয়ে পাঁচটি কারণের কথা উল্লেখ করেছে দ্য হিল।
ভোটাররা বাইডেনকে পছন্দ করে
চার বছর আগে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে একরকম ঘৃণাই করত ভোটাররা। কিন্তু এও সত্য যে, তারা ট্রাম্পের চেয়েও বেশি ঘৃণা করত হিলারি ক্লিনটনকে। মন্দের ভালো হিসেবে ভোটাররা ট্রাম্পকেই শেষে বেছে নেয়। তিনি যেহেতু রাজনীতির মঞ্চে নতুন ছিলেন, ট্রাম্পের প্রতিশ্রুতিতে সবাই আস্থা রাখতে চেয়েছিল হয়তো। আর হিলারিকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা গেছে তিনি ঠিক কতটুকু বলেন আর কতটুকু করতে পারেন। এবার ট্রাম্প তো পরীক্ষিত ব্যর্থ। যদিও তার জনপ্রিয়তা ষোলোর চেয়ে বেশি। আগের নির্বাচনে তার জনপ্রিয়তা শতকরা চল্লিশ ভাগের কম ছিল। এবার অন্তত চল্লিশের কোটায় উঠেছে। কিন্তু বাইডেন যেন শৃঙ্গে। শতকরা ৫৫ ভাগ পর্যন্ত ভোটার তার পক্ষে। জাতীয় জরিপগুলোয় এমনটাই দেখা যাচ্ছে শেষ মুহূর্তেও।
টাকা আছে যার
ভালো আর মন্দ, সত্য হোক আর মিথ্যা- বার্তা দ্রুত ও বহুজনের কাছে ছড়িয়ে দিতে পকেটে টাকা থাকা লাগে। যাদের টাকা বেশি আছে, সেই প্রচারশিবির এগিয়ে থাকবে। সেটা এবার বাইডেনের আছে।
ব্যবহৃত গাড়ি বিক্রেতার ছেলে বাইডেন আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি ১০০ কোটি ডলার প্রচার তহবিল হিসেবে সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
সবার মনে করোনা
একমাত্র করোনা ভাইরাসই ট্রাম্পের প্রথম মেয়াদের চার বছরের মূল্যায়ন করার জন্য যথেষ্ট। এখন তো যুক্তরাষ্ট্রে তৃতীয় দফায় সংক্রমণের ঢেউ আঘাত হেনেছে। এটা ট্রাম্পের জন্য ভুল সময়। নির্বাচনের আগের দিন এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত- এটা আর অসম্ভব ঠেকে না কিছুতেই। ট্রাম্প নিজেই আক্রান্ত হয়েছিলেন, ফলে প্রচারেও তখন কিছুটা পিছিয়ে পড়েছিলেন।
করোনা মোকাবিলা নিয়ে ট্রাম্পের দুর্বলতাই বাইডেনকে জয়ের পথে এক ধাপ এগিয়ে রাখতে পারে। কারণ, একটি গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের প্রচারসভা থেকে ত্রিশ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৭০০ জন। এমনকি মাস্ক পরাকেও গুরুত্ব না দিয়ে বরং নিরুৎসাহিত করেছেন ট্রাম্প। বাইডেন পুরো সময়টা জুড়ে করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ মত ও স্বাস্থ্যবিধি মেনে চলেছেন, অন্যদের মেনে চলতে উৎসাহ জুগিয়েছেন।
জ্যেষ্ঠদের মন জয়
ডেমোক্র্যাটিক পার্টির একটা সমস্যা বহুদিনের। প্রায় কোনো প্রার্থীই সিনিয়রদের মন জয় করতে পারেননি, তথা তাদের সমর্থন সেভাবে আদায় করতে পারেননি। কিন্তু এবার দেখা গেছে, বাইডেনকে দলীয় সব নেতাই সমর্থন দিয়েছেন। তার পক্ষে প্রচারে অংশ নিয়েছেন, ভোট চেয়েছেন।
কৌশলে তফাৎ
ট্রাম্প এই ভোটের লড়াইকে কেবল তার সঙ্গে বাইডেনের লড়াই হিসেবে দেখছেন। এ কারণে তিনি কেবল বাইডেনকে গালিগালাজ করতেই ব্যস্ত। তিনি দেশের জনগণের জন্য সেভাবে অর্থনীতি ও অন্যান্য বিষয়ের গভীরে গিয়ে কোনো বড় প্রতিশ্রুতি দেননি, বা সেভাবে ঘোষণা করেননি। অন্যদিকে বাইডেন স্পষ্টবাদী। এমনকি তিনি একটা বিজ্ঞাপনে বলেছেন, ‘ব্যালটই দেশের চিত্র বদলে দিতে পারে। দেশকে অন্ধকার থেকে মুক্ত করতে, গত চার বছরের বিভেদের রাজনীতি থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে, ব্যালটেই তা বদলে দিতে হবে।’
এছাড়া ট্রাম্প মিনিটে মিনিটে কথা বদলান। বাইডেন শুরু থেকে তার নীতিগুলোয় অবিচল রয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা